ইয়েমেনে সৌদি হামলার নিন্দা জাতিসংঘের

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৮, ১৫:৪৭আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৫:৫৫

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বেসামরিকদের বিরুদ্ধে অবিলম্বে সৌদি নেতৃত্বাধীন জোটকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, আগস্টে বাসে হামলা নিয়ে সৌদি জোটের তদন্ত প্রতিবেদন নির্ভরযোগ্য নয়।

ইয়েমেনে সৌদি হামলার নিন্দা জাতিসংঘের

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর এই যুদ্ধে ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে ইয়েমেন।

আগস্টে এক স্কুল বাসে বিমান হামলায় ৪০ শিশুসহ ৫১ জন প্রাণ হারিয়েছিলেন।আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। জাতিসংঘের কমিটির ভাইস চেয়ারম্যান ক্ল্যারেন্স নেলসন বলেন, আমরা তাদের অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানাই। নিহত বেসামরিকদের ২০ শতাংশই শিশু। অর্থাৎ প্রাণ হারানো ৫ জনের মধ্যে একজনের বয়স ১৮ এর নিচে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সৌদি জোটের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৪৮ জন শিশু প্রাণ হারিয়েছে। শিশু অধিকার নিয়ে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সৌদি তদন্তে কোনও মামলাই করা হয়নি। কোনও নির্দিষ্ট শিশুর সাথে কথা বলা হয়নি। কোনও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

নেলসন বলেন, তদন্তকারী দলটি আদতে নিজেরাই নিজেদের তদন্ত করছে। আমাদের ধারণা তারা কোনও তদন্তই করছে না।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম