জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিতে পারে অস্ট্রেলিয়া: মরিসন

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, ১৪:১৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৪:২৫
image

জেরুজালেমের স্বীকৃতির প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটতে চাইছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাববে অস্ট্রেলিয়া। পাশাপাশি অস্ট্রেলিয়ার ইসরায়েলস্থ রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার কথাও ভাবা হবে। তবে কোনও ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মন্ত্রিসভা ও অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মরিসন। একে ধোঁকাবাজি বলে আখ্যা দিয়েছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। এর আগে মরিসনের পূর্বসূরী ও সাবেক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এ বছরের মে মাসে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র
২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলস্থ মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ারও ঘোষণা দেন তিনি। ঘোষণা অনুযায়ী, গত মে মাসে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করলেও বেশিরভাগ দেশই ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান জানিয়ে নিজেদের দূতাবাস তেল আবিবেই রেখে দেয়। তবে এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলছেন, দুতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন তিনি।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের মরিসন বলেন, ‘দ্বি-রাষ্ট্র সমাধান নীতির প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে খোলাখুলিভাবে বলতে গেলে এটা ভালোভাবে কাজ করছে না, এ ব্যাপারে খুব বেশি অগ্রগতি হয়নি।’

মরিসন জানান, একইসঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন বজায় রাখা এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়া-দুটোই করতে পারে অস্ট্রেলিয়া। তিনি মনে করেন, ভবিষ্যতে পরিস্থিতি এমন হতে পারে যে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানী আর পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া।

স্কট মরিসন বলেছেন, জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ধারণাটি তাকে দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ডেভ শর্মা। ইহুদি-অধ্যুষিত ওয়েন্টওর্থ এলাকায় আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ক্ষমতাচ্যুত হওয়ার পর তার শূন্য আসনটিতে উপ নির্বাচন হচ্ছে। ওই আসনে শর্মা ভোটে না জিতলে বর্তমান হাউস অব রিপ্রেজেনটেটিভে সংখ্যাগরিষ্ঠতা হারাবেন মরিসন। বিরোধীদের অভিযোগ, ইহুদি অধ্যুষিত এলাকায় ভোট পেতে ‘অস্ট্রেলিয়ার পররাষ্ট্রনীতি নিয়ে বিপজ্জনক ও ধোঁকাবাজিপূর্ণ শব্দ খেলায় মেতেছেন’ মরিসন।

 

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান