সংলাপে বসার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ০৮:৫৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০৯:১০

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বর্তমান পরিস্থিতিতেও তার দেশ তেল রফতানি অব্যাহত রেখে নিজের অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম। আর আলোচনার বসতে হলে যুক্তরাষ্ট্রকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সোমবার জাপানি বার্তা সংস্থা কিওদো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

জারিফ বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের বহু দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে সম্মত হয়েছে। তাই তেহরান সহজেই এ নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। জারিফ বলেন, তিন ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পাশাপাশি আরও বহু দেশ পরমাণু সমঝোতা মেনে চলতে আগ্রহ প্রকাশ করেছে।

ইরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মার্কিন সরকারের আগ্রহের কথা উল্লেখ করে জারিফ বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসতে হলে যুক্তরাষ্ট্রকে আগে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কাজেই তাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাহলেই তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনায় বসার পরিবেশ তৈরি হবে।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক বছরের আলোচনার ফসল হিসেবে অর্জিত পরমাণু সমঝোতায় সই করেছিল মার্কিন সরকার। সমঝোতার প্রতিটি শব্দ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। এমন একটি সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রেখে আবার সংলাপে বসা বোকামি ছাড়া আর কিছু নয়।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার সাক্ষাৎকারে আরও বলেন, নিজের স্বার্থ কতটা রক্ষিত হয় তার ওপর নির্ভর করে পরমাণু সমঝোতায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরান।সূত্র: পার্স টুডে।

/আরএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম