ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো সৌদি আরব ও বাহরাইন

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, ০০:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০১:০১

সন্ত্রাসী কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও সংস্থার একটি তালিকায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস এবং কুদস বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্ন্তভুক্ত করেছে সৌদি আরব ও বাহরাইন। নিরাপত্তা সংস্থার বিবৃতিকে উদ্ধৃত করে সৌদির রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, তালিকাভুক্ত হয়েছেন কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি এবং বাহিনীর সদস্য হামেদ আবদুল্লাহি ও আবদুল রেজা শাহলাই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। সামরিক মহড়ায় ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা
বিপ্লবী গার্ডের একটি শাখা কুদস বাহিনী। এই শাখাটি দেশের বাইরে কার্যক্রম চালায়। এছাড়া সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দাবি বিপ্লবী গার্ডের ইরানের ব্যালেস্টিক মিসাইল কর্মসূচি পরিচালনা করে।  

সৌদি আরব ও বাহরাইনের এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষনিকভাবে কোনও মন্তব্য করেনি ইরান। মঙ্গলবার রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করে বিপ্লবী গার্ডের কার্যালয় বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকে পাওয়া যায়নি।

ওয়াশিংটনে নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবাইরের গুপ্তহত্যায় ২০১১ সালে সোলাইমানি, আবদুল্লাহি ও শাহলাইকে অভিযুক্ত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তখন এই অভিযোগ অস্বীকার করে ওয়াশিংটনকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় ইরান।

 

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম