জাতিসংঘের মার্কিন দূত হিসেবে ট্রাম্পের পছন্দের শীর্ষে নোয়ার্ট

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১০:০১আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১০:০৭
image

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নোয়ার্টকে জাতিসংঘের মার্কিন দূত হিসেবে নিয়োগ দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন নোয়ার্টকে পছন্দের তালিকার শীর্ষে রাখা হয়েছে। আগামী সপ্তাহে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নোয়ার্ট ২০১৮ সালের অক্টোবরের শুরুর দিকে জাতিসংঘের মার্কিন দূত হিসেবে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন নিকি হ্যালি। এ বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন তিনি। তার স্থলাভিষিক্ত করতে পছন্দের প্রার্থীদের একটি তালিকা তৈরি করেছে ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার ট্রাম্প জানান, নিকি হ্যালির জায়গায় হিথার নোয়ার্টকে নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাকে (নোয়ার্ট) নিয়োগ দেওয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। তিনি অসাধারণ। আমাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। আমাদের দীর্ঘ পথ চলার সঙ্গী তিনি। আমরা সম্ভবত আগামী সপ্তাহে সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’

ট্রাম্প শুধু বলেছেন, নোয়ার্ট মনোনীতদের তালিকায় আছেন, কিন্তু আর কাকে কাকে এ পদে ভাবা হচ্ছে সে ব্যাপারে কিছু বলেননি।

ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, এরইমধ্যে নোয়ার্টকে জাতিসংঘের দূত হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছে। আরেক মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ বলছে, প্রেসিডেন্টের মনোনয়ন নোয়ার্ট গ্রহণ করেছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

২০১৭ সালের এপ্রিল থেকে মার্কিন পররাষ্ট্র দপতরের মুখপাত্র হিসেবে নিয়োজিত আছেন নোয়ার্ট। পূর্বে ফক্স নিউজে সংবাদ প্রতিনিধি ও উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করতেন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম