নিউ জিল্যান্ডে সমুদ্র থেকে ১৮ মাসের শিশু জীবিত উদ্ধার

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৮, ১৮:১২আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৮:১৮
image

সম্প্রতি অবকাশকালীন সময় কাটাতে নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের মাটাটা সৈকতের মুরফি’স হলিডে ক্যাম্পে ওঠেন গুস হুট। ২৬ অক্টোবর নিউ জিল্যান্ডের স্থানীয় সময় ভোর সোয়া ছয়টার দিকে মাছ শিকারে যান তিনি। মাছ ধরতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ে পানিতে ছোট কী যেন ভাসছে। প্রথমে গুস হুট ভাবলেন, এটা হয়তো পুতুল। আরেকটু কাছে যাওয়ার পর তিনি বুঝতে পারেন, এতো পুতুল নয়, মানব শিশু!

সাগর থেকে ১৮ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করেন গুস
স্থানীয় সংবাদমাধ্যম নিউ জিল্যান্ড হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে হুট বলেন, “আমি ভেবেছিলাম পুতুল। এমনকি ওকে কোলে নেওয়ার পরও আমার কাছে পুতুলই মনে হচ্ছিলো। তার ছোট ছোট চুলগুলো ভেজা ছিল, মুখ দেখতে মনে হচ্ছিলো চীনা মাটির বাসনের মতো। এরপর সে হালকা শব্দ করে উঠলো। আর আমি ভাবতে থাকলাম, 'হে ঈশ্বর, এতো মানব শিশু এবং ও জীবিত'।”

গুস জানান, মা-বাবার অজান্তে শিশুটি ক্যাম্পের তাঁবু থেকে বের হয়ে আসে। এরপর সাগরের পানি এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়।

নিউ জিল্যান্ড হেরাল্ডকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাধারণত ক্যাম্প থেকে বের হয়ে সরাসরি মূল সৈকতে মাছ ধরতে যেতেন গুস। তবে ঘটনাটির দিন তিনি ঠিক করেছিলেন বিকল্প কোনও জায়গায় যাবেন। এদিন মূল সৈকত থেকে ১০০ মিটার বামে যান তিনি। মাছ ধরার উপযোগী জায়গা শনাক্ত করতে গিয়ে ১৮ মাস বয়সী শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তিনি। গুস হুট বলেন, ‘শিশুটি ভারসাম্যপূর্ণ একটি জায়গায় ভাসছিল। যদি আমি এক মিনিট পরও সেখানে যেতাম, তবে ওকে দেখতে পেতাম না।’

গুস হুট ও তার স্ত্রী
এ ঘটনাকে অলৌকিক আখ্যা দিয়েছেন মুরফি ক্যাম্পের সহ প্রতিষ্ঠাতা রেবেকা সাল্টের ‘অনেক মর্মান্তিক কিছু ঘটতে পারতো। যা ঘটেছে তা অদ্ভুত রকমের অলৌকিক ঘটনা।’

পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, শিশুটি এখন সুস্থ আছে। তাকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিশুটির মা-বাবা।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম