ক্যামেরুনে ৭৮ স্কুলশিক্ষার্থী অপহৃত

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৮, ২১:১৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২১:২২

আফ্রিকার দেশ ক্যামেরুনে অপহরণের শিকার হয়েছে ৭৮ জন স্কুলশিক্ষার্থী। স্থানীয় গভর্নরকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। অপহৃত হয়েছেন স্কুলটির অধ্যক্ষও।

ক্যামেরুনে ৭৮ স্কুলশিক্ষার্থী অপহৃত

ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের প্রেসবিতেরিয়ান স্কুলে এই অপহরণের ঘটনা ঘটে।  কোয়নে গ্রামের ওই স্কুলটিতে হঠাৎ সশস্ত্র একটি চক্র হামলা চালায়।  বামেন্ডার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারি স্কুলটি উত্তর-পশ্চিম ক্যামেরুনের সবচেয়ে বড় স্কুলগুলির মধ্যে অন্যতম।

অপহরণকারীদের তরফে এখনও কোনও দাবি করা হয়নি।বন্দুকধারীরা নিজেদের আম্বা বয়েজ বলে দাবি করছে। তারা জানায়, ‘শুধুমাত্র কষ্ট ভোগের পরই অপহৃতদের ছেড়ে দেওয়া হবে।  

ক্যামেরুনের একটি সামরিক সূত্র জানিয়েছে মোট ৮১ জনকে অপহরণ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সামরিক বাহিনী বিদ্রোহী অবস্থান চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছে ওই সূত্র।

স্থানীয় গভর্নর দেবেন শোফো বলেন, অন্তত ৭৮ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। সামরিক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, অপহৃতদের একটি জঙলে নিয়ে যাওয়া হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম