প্রথমবারের মতো মার্কিন সিনেটে দুই মুসলিম নারী

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৮, ১২:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৫:৫৪

প্রথমবারের মতো মার্কিন সিনেটে নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী। তারা হচ্ছেন মিনেসোটা থেকে নির্বাচিত ইলহান ওমর এবং মিশিগান থেকে নির্বাচিত রাশিদা তৈয়ব। ৬ নভেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তাদের দুজনই ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে বিজয়ী হন।

প্রথমবারের মতো মার্কিন সিনেটে দুই মুসলিম নারী শিশু বয়সে চার বছর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে ছিলেন ইলহান ওমর। পরে শরণার্থী হিসেবে নিজ দেশ সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্র গিয়ে মার্কিন নাগরিকত্ব লাভ করেন তিনি। ডেট্রয়িটে জন্মগ্রহণকারী রাশিদা তৈয়ব ফিলিস্তিনি-আমেরিকান মা-বাবার সন্তান।

মার্কিন কংগ্রেসে প্রথম কোনও হিজাব পরিহিত সদস্য হতে যাচ্ছেন ৩৬ বছরের ইলমান ওমর। ২০১৬ সালের যে রাতে শরণার্থীবিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন সে রাতে তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে মুসলিমদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিলেন ট্রাম্প।

ফিলিস্তিনি-আমেরিকান বংশোদ্ভূত ৪২ বছরের রাশিদা তালিব ২০০৮ সালে প্রথম মুসলিম নারী হিসেবে তিনি মিশিগান আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ছয় বছর তিনি এ দায়িত্ব পালন করেন। তার পরিবার ফিলিস্তিন থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হয়েছিল।

রাশিদা তালিবের বাবা ডেট্রয়িটে ফোর্ড মোটর কোম্পানির একটি প্রকল্পের কাজ করতেন। অভিবাসী পরিবারের এই কন্যা এবার ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে মিশিগানের ১৩তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে আসনটি ট্রাম্পের দল রিপাবলিকানদের দখলে ছিল। যৌন সন্ত্রাসের দায়ে দলটি থেকে নির্বাচিত কনিয়ারসকে বরখাস্ত করা হলে আসনটি শূন্য হয়।

টুইটারে দেওয়া এক পোস্টে রাশিদা তৈয়ব বলেন, কেন আমি এই নির্বাচন করছি? কেননা এটি হচ্ছে প্রেসিডেন্টকে (ট্রাম্প) ইমপিচ করার জন্য জুরি নির্বাচন করা। আমি তাকে প্রশ্নবাণে জর্জরিত করবো।

মানবাধিকার ও শ্রমিকদের অধিকার নিয়ে কাজের দীর্ঘ ইতিহাস রয়েছে রাশিদা তৈয়বের। তিনি এমন একটি প্ল্যাটফর্মের হয়ে প্রচারণা চালিয়েছিলেন যারা ন্যূনতম মজুরি ১৫ ডলার নির্ধারণ করা, সরকারি কলেজে বিনা খরচে পড়াশুনার মতো বিষয়াদি নিয়ে প্রচারণা চালিয়েছে। ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের বিষয়েও বরাবরই সোচ্চার ট্রাম্পবিরোধী এ রাজনীতিক।

নির্বাচিত হওয়ায় রাশিদাকে অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত আরেক মুসলিম সিনেটর ইলহান ওমর। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমার বোন রাশিদা তালিব, বিজয়ের জন্য তোমাকে অভিনন্দন। আপনার সঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষা করতে পারছি না, ইনশাল্লাহ।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ ৯০ জন মুসলিম নির্বাচনে অংশ নিয়েছেন, যা একটি রেকর্ড। জাতীয় পর্যায়ের নির্বাচনে প্রার্থী হন ছয় মুসলিম। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী