হুথিদের বিরুদ্ধে বেসামরিক মানুষকে ঢাল বানানোর অভিযোগ

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৭:২৭আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৫৬

ইয়েমেনের আল হুদায়দাহ শহরে হুথি বিদ্রোহীরা বেসামরিক মানুষকে মানববর্ম বা ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার। রবিবার ইয়েমেনের মানবাধিকার মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি করে।

হুথিদের বিরুদ্ধে বেসামরিক মানুষকে ঢাল বানানোর অভিযোগ

ইয়েমেরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা’র খবরে ওই বিবৃতিকে উদ্ধৃত করে বলা হয়, হুথিদের বেসামরিক নাগরিকদের বাড়ির ছাদে মোতায়েন করা হয়েছে। এছাড়া তারা হাসপাতাল, স্কুল ও মসজিদকে নিজেদের সামরিক কাজের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

মন্ত্রণালয়টি ইরান সমর্থিত হুথিদের এই কাজের নিন্দা জানায়। তারা একে ‘একটি অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন ও আন্তর্জাতিক আইনের ভয়ঙ্কর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয়টি বলেছে, তারা যুদ্ধক্ষেত্রে শিশুদের সামনে রাখাসহ অন্যান্য আইন লঙ্ঘনের বিষয়গুলো নথিভুক্ত করছে।

তবে এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির পক্ষ থেকে হুথিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে কোনও উত্তর পাওয়া যায়নি।

২০১৪ সালে শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানীসহ বিভিন্ন এলাকা দখল করে নেওয়ার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।  ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করলে অবস্থা আরও খারাপ হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক