খাশোগি হত্যা: আলোচিত সেই অডিও রেকর্ডিং শুনেছে কানাডীয় গোয়েন্দারা

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৮, ১২:৫২আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১২:৫৮
image

সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের আলামত হিসেবে তুর্কি কর্তৃপক্ষের হাতে থাকা অডিও রেকর্ডিংটি শুনেছে কানাডীয় গোয়েন্দারা। সোমবার (১২ নভেম্বর) প্যারিসে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ কথা নিশ্চিত করেছেন। ট্রুডোই প্রথম কোনও পশ্চিমা নেতা যিনি নিশ্চিত করেছেন তার দেশের তদন্তকারীরা সৌদি কনস্যুলেট ভবনের সেই অডিও রেকর্ডিং শুনেছে। খাশোগি হত্যার রহস্য উদঘাটনে তুর্কি তদন্তকারীদের সঙ্গে কানাডীয় তদন্তকারীরা ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানান তিনি।  

জামাল খাশোগি
২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে খাশোগির হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কথা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মুহাম্মদ বিন সালমান কিংবা অন্য কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে আসছে সৌদি কর্তৃপক্ষ। তবে সৌদি আরবের এমন দাবি নাকচ করে তুরস্ক এরইমধ্যে দাবি করেছে, সরকারের ঊর্ধ্বতনদের ইন্ধনেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিজেদের কাছে অডিও প্রমাণ থাকার দাবিও করে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। 

শনিবার (১০ নভেম্বর) তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান জানিয়েছিলেন, তার দেশ সৌদি কনস্যুলেট ভবনে রেকর্ডকৃত সে অডিও প্রমাণের কপি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও সৌদি আরবকে দিয়েছে। সোমবার (১২ নভেম্বর) প্যারিসে কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো নিশ্চিত করেছেন, তার দেশের গোয়েন্দারা সে রেকর্ডিং শুনেছে। তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ আগে টেলিফোনে এরদোয়ানের সঙ্গে আমার কথা হয়েছে। প্যারিসেও আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছে এবং খাশোগি হত্যার ঘটনায় দৃঢ় তৎপরতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি আমি।’

তুরস্কের দেওয়া অডিও রেকর্ডিং হাতে পাওয়া না পাওয়ার ব্যাপারে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। আর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এখনও এ ধরনের অডিও টেপ হাতে পাওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না।

তুর্কি সংবাদমাধ্যম সাবাহর অনুসন্ধানী সাংবাদিকনাজিফ কারামান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন প্লাস্টিকের ব্যাগ দিয়ে মাথা ঢেকে ফেলে শ্বাসরোধ করে খাশোগিকে হত্যা করা। ইস্তানবুলস্থ সৌদি কনস্যুলেট থেকে উদ্ধার হওয়া সে অডিও রেকর্ডিংয়ের বরাত দিয়ে এ দাবি করেন তিনি। জানান, মৃত্যুর আগে খুনিদের উদ্দেশে খাশোগি বলছিলেন, ‘আমার দম বন্ধ হয়ে আসছে, আমার মাথা থেকে এ ব্যাগ সরাও,আমার বদ্ধতাভীতি আছে।’

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডেইলি সাবাহর সাংবাদিক কারামান আরও বলেছেন,শ্বাসরোধ হয়ে খাশোগির মৃত্যু হতে সাত মিনিট সময় লেগেছিল বলে ওই অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। কারামান তুর্কি গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করেন, সৌদি আরব থেকে আসা ঘাতক বাহিনী খাশোগির মৃত্যুর পর ১৫ মিনিটের মধ্যে তার দেহ টুকরো টুকরো করে ফেলে।

তুর্কি তদন্তকারীরা জানিয়েছেন, খাশোগির হাতে সর্বাধুনিক ‘অ্যাপেল ওয়াচ’ ছিল। আর এ ওয়াচের মাধ্যমে সৌদি কনস্যুলেটে তাকে নির্যাতন এবং হত্যার মুহূর্তের অডিও রেকর্ড তার ফোন এবং আইক্লাউডে পৌঁছে গিয়েছিল। এই ফোন ও আইক্লাউড তিনি কনস্যুলেটের বাইরে অপেক্ষমাণ তার বাগদত্তার কাছে রেখে গিয়েছিলেন। এখন এসব রেকর্ড তার বাগদত্তার হাত থেকে তুর্কি তদন্তকারীদের কাছে পৌঁছেছে। শুরু থেকেই খাশোগিকে হত্যার একটি অডিও প্রমাণ হাতে থাকার দাবি করে আসছে তুরস্ক।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম