রোহিঙ্গা নিধনযজ্ঞে দোষীদের বিচারে কোনও অজুহাত অগ্রহণযোগ্য: সু চিকে মাইক পেন্স

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ১৫:৩১আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:৩৩

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, রোহিঙ্গা নিধনযজ্ঞ নিয়ে মিয়ানমারের কোনও অজুহাতই মেনে নেওয়া যায় না। বুধবার দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি।

রোহিঙ্গা নিধনযজ্ঞে দোষীদের বিচারে কোনও অজুহাত অগ্রহণযোগ্য: সু চিকে মাইক পেন্স

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। এছাড়া বেসামরিক সর্বোচ্চ নেতা অং সান সু চিরও সমালোচনা করে বলা হয়েছে রোহিঙ্গা নিধনযজ্ঞ ঠেকাতে নিজের নৈতিক অবস্থান ও রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন তিনি।

সিঙ্গাপুরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনের সাইডলাইড বৈঠকে বসেন সু চি ও পেন্স। মাইক পেন্স বলেন, রোহিঙ্গা সংকটে দোষীদের বিচারের আওতায় আনতে মিয়ানমারের অগ্রগতির ব্যাপারে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সু চিকে তিনি বলেন, ‘যে সহিংসতার কারণে বাংলাদেশে ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে গেছে, তার পক্ষে কোনও অজুহাতই থাকতে পারে না।’

জবাবে সু চি বলেন, িএই বিষয়ে একেকজনের দৃষ্টিভঙ্গি একে করকম। সবার মতে ভিন্নতা রয়েছে।  

পেন্স আরও বলেন, মিয়ানমারে সংবাদমাধ্যমের জন্য স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র। রয়টার্সের দুই সাংবাদিক আটকের বিষয়ে তারা উদ্বিগ্ন। তবে সাংবাদিকদের নাম উচ্চারণ করেননি তিনি।

এর আগে মঙ্গলবার মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছিলেন, সু চি তাদেরকে সমর্থন দিচ্ছেন যাদের কোনভাবেই সমর্থন দেওয়া যায় না।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম