২৫ বছরের মধ্যে মঙ্গলের মাটিতে পা রাখবে মানুষ

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ১৯:০৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:০৭

আগামী ২৫ বছরের মধ্যে মঙ্গলগ্রহে মানুষ নিজের পদচিহ্ন এঁকে দিতে পারবে বলে দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এতে প্রযুক্তিগত অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে জানান তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

২৫ বছরের মধ্যে মঙ্গলের মাটিতে পা রাখবে মানুষ মঙ্গলবার নাসার শীর্ষ কর্মকর্তারা জানান, মঙ্গলগ্রহে অবতরণের আগেই মহাকাশের বিষাক্ত রশ্মির কারণে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে, হাঁড় ক্ষতিগ্রস্ত হতে পারে। নাসার সাবেক নভোচারী টম জোনস বলেন, বর্তমান বাজেটে ওই সমস্যার সমাধান কঠিন। সেক্ষেত্রে ২৫ বছর সময় লেগে যাবে।

বর্তমানের রকেট প্রযুক্তিতে একজন নভোচারীর মঙ্গলগ্রহে পৌঁছাতে ৯ মাস লেগে যাবে। এত দীর্ঘ সময় শূন্যে থাকলে শরীরের ক্ষতি হওয়াটা অবশ্যম্ভাবী বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, এত সময় শূন্যে অবস্থান করলে রক্তকণিকায় পরিবর্তন আসতে পারে। দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে। হাঁড়ে ক্যালসিয়াম কমে যেতে পারে। এছাড়া পৃথিবী থেকে তিনভাগের এক ভাগ মধ্যাকর্ষণ শরীরে কেমন প্রভাব ফেলবে সেটা নিয়েও নিশ্চিত না বিজ্ঞানীরা।

আশা করা হচ্ছে আগামী ২৫ বছরের মধ্যে এমন প্রযুক্তি আসবে যাতে করে মঙ্গলগ্রহে যাওয়ার সময় কমে আসবে মানুষের।  জোনস বলেন, আমাদের এখনও তেমন প্রযুক্তি নেই যার মাধ্যমে আপনি মহাজাগতিক রশ্মি থেকে বাঁচতে পারবেন। টম জোনস বলেন, অনেক জটিলতা আছে তবে আমাদের এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির উপর কাজ করতে হবে। আর তা বর্তমান বাজেটে সম্ভব নয়। বাজেট বাড়ানো হলে আশা করা যায় ২৫ বছরের মধ্যেই আমরা এই সমস্যাগুলির সমাধান করতে পারব।

নাসার গোডার্ড স্পেশ ফ্লাইট সেন্টার এর প্রধান বিজ্ঞানী জিম গারভিন বলেন, এই সময়ে তারা মঙ্গলগ্রহ নিয়ে আরও অনেককিছু জানতে পারবেন। সেখানকার পরিবেশ নিয়ে কিংবা প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণা করবেন তারা।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম