হুথিদের অস্ত্রবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, ২১:২৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৩৬

সৌদি নেতৃত্বাধীন মার্কিন জোটের ওপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের স্বাগত জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেনে নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত মার্টিন গ্রিফিট বলেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

হুথিদের অস্ত্রবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

সোমবার জাতিসংঘের আহ্বানে সৌদি জোটের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা স্থগিতের ঘোষণা দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে ইয়েমেনের প্রধান বন্দরনগরী হুদাইদায় হুথিদের বিরুদ্ধে লড়াই স্থগিতের ঘোষণা দেয় সৌদি জোট। এরপরই জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে অনুরূপ ঘোষণা আসে হুথিদের পক্ষ থেকে।

এক টুইটে মার্টিন বলেন, বিশেষ দূত হুথিদের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। আমরা আশা করছি সবপক্ষই সংযত অবস্থানে থাকবে যেন আলোচনার মাধ্যমে সমাধানের পরিবেশ সৃষ্টি হয়।’

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে।এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম