ক্যামেরুনে অপহৃত স্কুলছাত্র ও শিক্ষক উদ্ধার

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ২০:৪২আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২০:৫৮

আফ্রিকার দেশ ক্যামেরুনে অপহরণের শিকার ৯ জন স্কুলছাত্র ও শিক্ষককে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অপহরণকারীদের শিবিরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ক্যামেরুনে অপহৃত স্কুলছাত্র ও শিক্ষক উদ্ধার

মঙ্গলবার স্কুল থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারীরা। বিকালে হঠাৎ করেই লর্ডস বাইলিংগুয়াল স্কুলে প্রবেশ করে বন্দুকধারীরা। অনেক ছাত্র দেয়াল টপকে পালিয়ে যায়। প্রথমে ২০ জনের কথা বলা হলেও পরে জানা যায় ৯ জনকে অপহরণ করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন,  অভিযানে চারজন অপহরণকারীকে হত্যা করা হয়েছে। আর আটক করা হয়েছে একজনকে।

মঙ্গলবার রাতে দুইজন বন্দুকধারীকে হত্যা করে তিন শিক্ষার্থীকে মুক্ত করা হয়। আর বুধবার সকালে হত্যা করা হয় গোষ্ঠীটির নেতাসহ দুইজনকে। শিক্ষকসহ সাতজন ছাত্র পালাতে সক্ষম হয়।

ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত বছর থেকে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ গড়ে উঠেছে। বেশ কয়েকবার অপহরণের ঘটনা ঘটেছে সেখানে। সশস্ত্র গোষ্ঠীগুলো স্থানীয়দের আহ্বান জানিয়েছে তারা যেন স্কুল বয়কট করে।

তারা আম্বাজোনিয়া নামে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম