২০১৯ সালের শুরুতেই ফের ট্রাম্প-কিম বৈঠক

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৮, ১৩:২৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৩:৪১

২০১৯ সালের গোড়ার দিকে ফের উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকস্থল হিসেবে এখনও পর্যন্ত তিনটি স্থানকে বিবেচনায় রাখা হয়েছে। আর্জেন্টিনায় জি২০ সম্মেলন শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণকে ত্বরান্বিত করতেই এ বৈঠক। বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন’কে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানাবেন বলেও জানান ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-কিমের দ্বিতীয় দফায় বৈঠক নিয়ে দুই দেশের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠকে মিলিত হন ট্রাম্প। তখন কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণে ঐকমত্যে পৌঁছান দুই নেতা। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের