গুগল নিয়ে শীর্ষ মার্কিন জেনারেলের আক্ষেপ

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:০০

মার্কিন প্রতিরক্ষা দফতরের সঙ্গে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের কাজ করতে না চাওয়াকে ‘ব্যাখ্যাতীত’ বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক সামরিক কর্মকর্তা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে কম সুবিধা পাওয়া চীনে ব্যবসা করতে চাইলেও পেন্টাগনের সঙ্গে কাজ করতে আগ্রহী না গুগল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তার এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষনিক কোনও প্রতিক্রিয়া জানাননি চীনে গুগলের মুখপাত্র। গুগল নিয়ে শীর্ষ মার্কিন জেনারেলের আক্ষেপ

বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট মার্কেট চীনে বহুদিন ধরে পরিসর বিস্তৃত করার চেষ্টা করছে অ্যালফাবেট ইনকর্পোরেশনের গুগল। অভ্যন্তরীণ সেবা দেশটির ইন্টারনেট মার্কেটে আধিপত্য ধরে রেখেছে। এর বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকতে হলে চীন সরকারের অনুমোদনের দরকার গুগলের। দেশটির ব্যবহারকারীদের জন্য সেন্সর করতে সক্ষম এমন সার্চ ইঞ্জিনের উন্নয়ন ঘটাচ্ছে গুগল। রাজনৈতিকভাবে স্পর্শকাতর ফলাফল ব্লক করা বিষয়ক চীন সরকারের নীতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান না নেওয়ার সমালোচনা সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছে গুগল। তবে এই উন্নয়ন পরীক্ষামূলক এবং তা এখনও শুরুর কাছাকাছি পর্যায়েও যায়নি বলে দাবি তাদের।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে নিজেদের ভালো মানুষ দাবি করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, ‘আমরা জানি চীনে স্বাধীনতার সুযোগ সীমিত, আমরা জানি চীন কোম্পানিগুলোর কাছ থেকে মেধাসত্ত্ব নিয়ে নেবে। সেই চীনে ব্যবসায়িক স্বার্থ এগিয়ে নিতে আমরা একযোগে কাজ করতে পারি। তবুও কেন তা করা হচ্ছে না তা আমার কাছে ব্যাখ্যাতীত’।

চীনে গুগলের মুখপাত্র ডানফোর্ডের এই বক্তব্যের তাৎক্ষনিক প্রতিক্রিয়া না দিলেও আগে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন বহু বছর ধরে তাদের কোম্পানি চীনে বিনিয়োগ করে আসছে এবং ভবিষ্যতেও তা করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সেবা, সাইবার নিরাপত্তা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন পিচাই।

এবছরের শুরুতে গুগল ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক হাজার কোটি মার্কিন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি পেতে আর কোনও প্রচেষ্টা চালাবে না। কারণ হিসেবে বলা হয়, গুগলের নৈতিকতা বিষয়ক নতুন গাইডলাইনের সঙ্গে ওই প্রজেক্ট খাপ খাচ্ছেনা। এছাড়া জুনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ড্রোন বিমানে ধারণ করা ছবি বিশ্লেষণে সহায়তার চুক্তি নবায়ন না করার ঘোষণা দেয় গুগল। অভ্যন্তরীণ বিদ্রোহ প্রশমিত করতে ‘প্রজেক্ট মাভেন’ নামে পরিচিত ওই প্রতিরক্ষা কর্মসূচি আর নবায়ন না করার সিদ্ধান্তের কথা জানায় কোম্পানিটি। গুগলের প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা নিয়ে কর্মীদের একাংশ অভ্যন্তরীণভাবে ওই বিদ্রোহ শুরু করে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম