ব্রিটিশ পার্লামেন্টে জোরপূর্বক প্রবেশের চেষ্টা, নিরাপত্তা জোরদার

অদিতি খান্না, যুক্তরাজ্য
১১ ডিসেম্বর ২০১৮, ২১:০৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:১৬

ব্রিটিশ পার্লামেন্টে জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবককে টেজার গান দিয়ে গুলি করেছে পুলিশ। মঙ্গলবার পার্লামেন্ট প্রাঙ্গন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রিটিশ পার্লামেন্টে জোরপূর্বক প্রবেশের চেষ্টা, নিরাপত্তা জোরদার

জানা গেছে, অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ওই যুবক রেলিংয়ের ওপর লাফ দিয়ে প্রবেশের চেষ্টা করে। সেসময় তাকে প্রতিহত করার জন্য টেজার গান চালায় পুলিশ । এক বিবৃতিতে তারা জানায়, ওয়েস্টমিন্সটার প্যালেসের ক্যারিজ ফটক থেকে একজনকে আটক করা হয়েছে। তিনি  সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করছিলেন।

এই ঘটনায় তদন্ত চলছে বলেও জানায় ‍পুলিশ।

২০ বছর বয়সী ওই যুবককে হাতকড়া পরিয়ে একটি পুলিশ ভ্যানে তুলে নিতে দেখা গেছে। এখন পর্যন্ত একে সন্ত্রাসী কর্মকাণ্ড বিবেচনা করা হচ্ছে না। তবে এই ঘটনার পর সেখানে অতিরিক্ত সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।  

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এক টুইটবার্তায় বলেন, ওয়েস্টমিনস্টার প্যালেসের প্রহরী পুলিশের পেশাদারিত্ব ও সাহসের প্রশংসা করি আমি।

এর আগে গত বছর আইএস অনুপ্রাণিত ব্রিটিশ খালিদ মাসুদ পার্লামেন্ট চত্বরে হামলার চেষ্টা করেছিলেন। তার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছিলেন পুলিশ সদস্য কিথ পামার। এছাড় আরও চারজন পথচারীকেও হত্যা করেছিলেন মাসুদ।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম