সাইবার হামলার কবলে বেশ কয়েকটি মার্কিন সংবাদপত্র

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:০২
image

সাইবার হামলাকে কেন্দ্র করে বড় ধরনের মুদ্রণ ও সরবরাহজনিত দুর্ভোগে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদপত্র। সাইবার হামলার পর লস অ্যাঞ্জেলেস টাইমস, শিকাগো ট্রিবিউন, বাল্টিমোর সানসহ ট্রিবিউন পাবলিশিং-এর মালিকানাধীন কয়েকটি সংবাদপত্র বিতরণের কাজ বিলম্বিত হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

প্রতীকী ছবি
শুক্রবার (২৮ ডিসেম্বর) সর্বপ্রথম ম্যালওয়্যার শনাক্ত করে ট্রিবিউন পাবলিশিং। পরে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত বেশ কয়েকটি সংবাদপত্র ওই ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে। সূত্রের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে সাইবার হামলাটি চালানো হয়েছে।

ট্রিবিউন পাবলিশিং এর লস অ্যাঞ্জেলেস শাখা থেকে ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের ওয়েস্ট কোস্ট সংস্করণ মুদ্রিত হয়। এ দুইটি সংস্করণও এ সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রিবিউন পাবলিশিং অধীনে মুদ্রিত সংবাদপত্রগুলোর মধ্যে নিউ ইয়র্ক ডেইলি নিউজ, অরল্যান্ডো সেন্টিনল, শিকাগো ট্রিবিউন ও বাল্টিমোর সানও আছে। ট্রিবিউন পাবলিশিংয়ের মুখপাত্র মারিসা কোলিয়াস সাইবার হামলার কথা নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ভাইরাসটি তাদের অধীনস্থ সব সংবাদপত্রের মুদ্রণ ও উৎপাদন কাজে ব্যবহৃত ব্যাক-অফিস সিস্টেমে আঘাত হেনেছে।

ভাইরাসটি কোম্পানির বিজনেস সিস্টেম আক্রান্ত করে এর প্রকাশ করার ক্ষমতা থামিয়ে দেওয়ায় সান ডিয়াগো ইউনিয়ন-ট্রিবিউনের সাবস্ক্রাইবাররা শনিবার সংবাদপত্র ছাড়াই দিন কাটিয়েছেন বলে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জেফ লাইট তাদের ওয়েবসাইটে লিখেছেন। 

মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস। 

পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা। বিবৃতিতে বলা হয়, ‘বেশ কয়েকটি সংবাদ প্রতিষ্ঠানে সাইবার হামলা হওয়ার খবর আমরা পেয়েছি। পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে সরকার ও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছি আমরা।’

বিবিসি জানিয়েছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এর প্রতিক্রিয়া জানা যায়নি।

/এফইউ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন