ট্রাম্পকে সমঝোতার বার্তা কিমের

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১২:২৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৩০

স্থগিত পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতার বার্তা দিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার অনির্ধারিত চ্যানেলের মাধ্যমে কিমের ‘চিঠির মতো’ বার্তাটি ট্রাম্পকে পৌঁছে দেওয়া হয়। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম চোসুন ইলবো।

ট্রাম্পকে সমঝোতার বার্তা কিমের প্রতিবেদনে ট্রাম্পকে পাঠানো কিমের বার্তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, ওই বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এবং এর ভাষা ছিল বন্ধুত্বপূর্ণ বা সমঝোতামূলক।

এর আগে এ মাসের মাঝামাঝি সময়ে পরমাণু নিরস্ত্রীকরণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল উত্তর কোরিয়া। ট্রাম্প প্রশাসন নতুন করে দেশটির তিন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরপরই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তখন এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল। এখন দৃশ্যত সেই অবস্থান থেকে সরে এসেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী চীন। গত বছর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কোন্নয়ন হয়েছে তাদের। এ বছরের জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেখানে পরমাণু নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়া হয়।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস