ইরাক সরকারকে সিরিয়ায় হামলা চালানোর অনুমতি আসাদের

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:৩১ আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৪

সিরিয়ার অনুমতি ছাড়াই দেশটিতে আইএসের অবস্থানে হামলা চালাতে ইরাক সরকারকে আগাম অনুমতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইরাকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটি’কে বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নির্দেশনা অনুযায়ী ইরাকি জঙ্গিবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ এবং দায়েশের অবস্থানে বোমা হামলা চালাতে পারবে।

বাশার আল আসাদ দায়েশের যেসব অবস্থানে ইরাক হামলা চালাতে চায় সেসব অবস্থানের তালিকা আগেই দামেস্কের কাছে হস্তান্তরেরও আহবান জানিয়েছেন আসাদ।

ঠিক কবে প্রেসিডেন্ট আসাদ এ অনুমতি দিয়েছেন তা জানা যায়নি। তবে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি সিরিয়া সফর করে আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গত ১২ ডিসেম্বর ইরাক সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান বাহিনীর জঙ্গিমিান সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে আইএসের অবস্থানে বোমা বর্ষণ করেছে। ওইদিন প্রদেশের আবু-সুসাহ গ্রামে আইএস জঙ্গিরা গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে সেখানে বিমান হামলা চালানো হয়। এতে ৩০ জঙ্গি নিহত হয় বলে বাগদাদের বিবৃতিতে জানানো হয়। সিরিয়ার একই শহরে ইরাকি জঙ্গিবিমানের আলাদা হামলায় অপর ১৪ দায়েশ জঙ্গি নিহত হয়। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
সীমান্ত নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ
সর্বশেষ খবর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা