যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বাতিল তালেবানের

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৯, ১৮:২২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৮:২৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা বাতিল করেছে আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান। মঙ্গলবার গোষ্ঠীটির কর্মকর্তারা জানান, আলোচ্যসূচির ব্যাপারে একমত না হওয়ায় তারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বাতিল তালেবানের ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের সমাপ্তি টানতে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। ৯/১১ হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করতে শুরু করা যুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ কোটি মার্কিন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। তৎকালীন  প্রসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন ৯/১১ হামলায় অভিযুক্ত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগ তোলে আফগান গোষ্ঠীটির বিরুদ্ধে। তবে এই যুদ্ধের ইতিবাচক সমাধান আনতে চলতি সপ্তাহেই বৈঠকে কথা ছিলো তালেবান ও যুক্তরাষ্ট্রের।

রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে তালেবান কর্মকর্তারা বলেন, ‘দুই পক্ষই কাতারে বৈঠক বাতিলের ব্যাপারে সম্মত হয়েছে।’

এর আগে এক সিনিয়র তালেবান কর্মকর্তা বলেছিলেন, বুধবারে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলো দুই পক্ষ। মধ্যপ্রাচ্যের দেশগুলো অনুরোধ করেছিলো যে আলোচনায় যেন আফগান সরকারি কর্মকর্তারাদের যুক্ত করা হয়। কিন্তু তালেবান সেই অনুরোধে সাড়া দেয়নি।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের