যুক্তরাষ্ট্র সীমান্তের কাছ থেকে ২০টি মরদেহ উদ্ধার করলো মেক্সিকো

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১৪:৩৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৪:৪৬
image

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকান শহর নুয়েভো লারেডোর কাছ থেকে ২০টি মরদেহ উদ্ধার করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। এরমধ্যে ১৭টি মরদেহই আগুনে পুড়ে যাওয়া। মৃতদেহগুলোর কাছাকাছি এলাকা থেকে আগুনে পুড়ে যাওয়া পাঁচটি গাড়িও উদ্ধার হয়েছে। মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব কথা জানিয়েছে।

প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রিওগ্রান্ডে সীমান্তের অপর পাশে মেক্সিকোর মিগুয়েল আলেমান শহরটির অবস্থান। তামাউলিপাস মেক্সিকোর সহিংসতম রাজ্যগুলোর একটি। মাদক পাচার রোধ করতে সেখানে প্রায়ই মাদক গ্যাংগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। তাছাড়া সেখানে অভিবাসী শোষণ ও চাঁদাবাজি ঠেকাতেও চলে লড়াই। বুধবার (৯ জানুয়ারি) মিগুয়েল আলেমান শহর থেকে ২০টি মরদেহ ও পাঁচটি দগ্ধ গাড়ি উদ্ধার হয়। মিয়ানমার কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা।

উল্লেখ্য, মেক্সিকোর সেনাবাহিনী পরিচালিত দশকব্যাপী মাদক যুদ্ধের পর সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বিভিন্ন গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব কবর থেকে উদ্ধার হয়েছে শত শত দেহাবশেষ।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম