ভারতের আসামে আদিবাসী সংগঠনগুলোর ডাকে পালিত হচ্ছে বন্‌ধ

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ১০:২৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১০:৩১
image

আসামের ছয়টি জাতিগত গোষ্ঠীকে শিডিউলড ট্রাইব (তফশিলি উপজাতি) হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের  বিরোধিতা করে বন্‌ধ পালন করছে রাজ্যের আদিবাসী সংগঠনগুলো।  শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ৫টায় শুরু হওয়া এ বন্‌ধ টানা ২৪ ঘণ্টা চলবে। ভারতীয় সংবাদমাধ্যমস টাইমস নাও এর প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

আসাম
নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ নিয়ে আসামে কয়েকদিন ধরে ক্ষোভের আগুন জ্বলছে। ঠিক সেই সময় রাজ্যের ছয়টি জাতিগত গোষ্ঠীকে শিডিউল ট্রাইবস-এর অন্তর্ভুক্ত করার বিল পাসের প্রস্তাব দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার (৯ জানুয়ারি) বিলটি পার্লামেন্টে তোলা হয়। রাজ্যের যে ৬টি জনগোষ্ঠীকে সরকার তফশিলি উপজাতির মর্যাদা দিতে চাইছে সেগুলি হলো আহোম, মটক, মরান, চুটিয়া, কোচ-রাজবংশী এবং আদিবাসী তথা চা সম্প্ৰদায়।

এ প্ৰস্তাব রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীকে ক্ষুব্ধ করে তুলেছে। আদিবাসীদের সংগঠনগুলোর জোট দ্য কো-অর্ডিনেশন কমিটি অব দ্য ট্রাইবাল অর্গানাইজেশনের অভিযোগ, কেন্দ্ৰ ও রাজ্য সরকার রাজ্যের প্ৰকৃত আদিবাসীদের বঞ্চিত করে ওই ৬ জনগোষ্ঠীকে শিডিউল ট্রাইবস মর্যাদা দেওয়ার চেষ্টা করছে।

এর আগে মঙ্গলবার (৮ জানুয়ারি) নাগরিকত্ব (সংশোধিত) বিল পাসের বিরোধিতা করে আসামে বন্‌ধ পালিত হয়। এ বিলের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশকারী অমুসলিমদের (হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত) নাগরিকত্বের বিধান রাখা হয়েছে। তবে বিরোধীরা বলছে, এই আইনটি ১৯৮৫ সালের আসাম অ্যাকর্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ১৯৮৫ সালের আসাম অ্যাকর্ডে বলা হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের আগে থেকে যারা আসামে বাস করছে,তারাই শুধু নাগরিকত্ব পাবে। 

/এফইউ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের