অটোয়ায় দ্বিতল বাস দুঘর্টনায় নিহত ৩, আহত ২৩

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৫:৩০আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৫:৩০

কানাডার রাজধানী অটোয়ার একটি যাত্রী ছাউনিতে দ্বিতল বাসের ধাক্কায় অন্তত তিন জন নিহত ও অপর ২৩ জন আহত হয়েছে। শুক্রবার দিনের ব্যস্ততম সময়ের এই দুর্ঘটনায়  হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে অটোয়া কর্তৃপক্ষ। পুলিশ প্রধান চার্লস বরডেলাও জানিয়েছেন দুর্ঘটনার পর বাস চালককে আটক করা হয়েছে। তবে কেন তাকে আটক করা হয়েছে তার বিস্তারিত জানাননি তিনি। তিনি বলেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। অটোয়ায় দ্বিতল বাস দুঘর্টনায় নিহত ৩, আহত ২৩

কানাডার রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে শীতলতম দিনের সন্ধ্যা লাগার আগ মুহুর্তে  স্থানীয় সময় ৩.৫০ মিনিটে অটোয়ার পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। বাসটির মোটযাত্রী ধারণ ক্ষমতা ছিলো ৯০ জন।

নিহতদের মধ্যে দুইজন বাসের আরোহী ছিলেন। আর অপরজন ওয়েস্টব্রো স্টেশনের যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছেন শহরের মেয়র জিম ওয়াটসন। তিনি জানান, দ্বিতল বাসটি প্লাটফর্মের ওপর উঠে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, মোট ২৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতদের একজন ঘটনাস্থলে ও অপরজন দুইজনকে হাসপাতালে পৌঁছানোর পর মারা যান। ১৪ জন গুরুতর আহতের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্যারামেডিক প্রধান মাইলস ক্যাসিডি।

২০১৩ সালে আরেকটি দ্বিতল বাস একটি সতর্কতা ফটকে ভেঙে ঢুকে পড়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম