কূটনৈতিক দায়মুক্তিকে সম্মান করছে না চীন: কানাডার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৫:৪৮আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৬:০৪

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন কূটনৈতিক দায়মুক্তিকে সম্মান দেখাচ্ছে না চীনের কর্মকর্তারা। চীনে কানাডার কূটনৈতিক মাইকেল কোবরিগকে আটকের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার এই অভিযোগ করেন তিনি। কানাডা সরকারের থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উত্তরপূর্ব এশিয়া বিষয়ক বিশ্লেষক কোবরিগ। সম্প্রতি ছুটি নিয়ে চীন যান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, শুক্রবারের আগ পর্যন্ত কানাডার পক্ষ থেকে তার কূটনৈতিক দায়মুক্তি দাবি করেনি কানাডা। এদিনই ট্রুডো প্রথমবারের মতো সেই দাবি সামনে আনলেন। কূটনৈতিক দায়মুক্তিকে সম্মান করছে না চীন: কানাডার প্রধানমন্ত্রী

জাতীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগ তুলে গত চীন কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কোবরিগ ও উদ্যোক্তা মাইকেল স্প্যাভোরকে আটক করে। এর আগে গত ১ ডিসেম্বর ওয়াশিংটনের অনুরোধে কানাডায় আটক হন চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের এক শীর্ষ কর্মকর্তা। সম্প্রতি জামিনে তাকে মুক্তি দিয়েছে কানাডা।

শুক্রবার ট্রুডো বলেন, দুর্ভাগ্যজনক যে চীন বিনা বিচারে ও অন্যায়ভাবে কানাডার দুই নাগরিককে আটক করেছে। এর একটি ঘটনায় কূটনৈতিক দায়মুক্তির মূলনীতিকেও সম্মান করছে না তারা।

ট্রুডো ফরাসি ও ইংরেজি ভাষায় কূটনৈতিক দায়মুক্তির বিষয়টি উল্লেখ করলেও কেন কোবরিগ এই সুবিধা পাবেন তা ব্যাখ্যা করেননি তিনি। তবে কানাডার প্রধানমন্ত্রী বলেন, তার দেশ আইনের শাসনের অধীনে পরিচালিত হচ্ছে। হুয়াওয়ের কর্মকর্তাকে আটক করা হয়েছিল কারণ তার বিরুদ্ধে প্রত্যর্পণের অনুরোধ এসেছিল, আদালত জামিন দেওয়ায় মুক্তি পেয়ে তিনি কানাডায় নিজ বাড়িতে থাকছেন।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান