ইরানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ১৫:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৫:৫৩

ইরানের রাজধানী তেহরানে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। জীবিত রয়েছেন মাত্র একজন। সোমবার বৈরী আবহাওয়ার কারণে বোয়িং ৭০৭ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫
এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বিমানটিতে মোট ১৬ জন আরোহী ছিলো। বিধ্বস্তের পর শুধুমাত্র একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার জীবিত রয়েছেন। তাকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি আলবোর্জ প্র্রদেশে ফাত বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‌কিরগিস্তানের বিশকেক থেকে মাংস বহনকারী একটি বোয়িং কার্গো ৭০৭ বিমান ফাত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবরতরণের পর রানওয়ের শেষে একটি দেয়ালে ধাক্কা খায় বিমানটি। এতে ১৫ জন নিহত হন। একমাত্র জীবিত আরোহী বিমানটির ফ্লাইট ইঞ্জিনিয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সোমবার সকালে ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিলো যে বিমানটি কিরগিস্তানের। আর কিরগিস্তারেন মানাস বিমানবন্দরের মুখপাত্র দাবি করেন, বিমানটি ইরানের পায়াম এয়ারের। সেনাবাহিনীর বিবৃতির পর এই ধোঁয়াশা কাটে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, ঘটন্থলে উদ্ধারকর্মী রয়েছেন। সম্প্রচারিত ফুটেজে বিমানের ধ্বংসাবশেষ ও ধোঁয়া উড়তে দেখা যায়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম