যুক্তরাজ্যে ধর্ষণের দায়ে বাংলাদেশির ১০ বছরের জেল

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২০ জানুয়ারি ২০১৯, ০০:৩৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০১:৪৭

যুক্তরাজ্যে ধর্ষণের দায়ে এক বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত।  শুক্রবার (১৮ জানুয়ারি) এ রায় দেয় কার্লিসেল ক্রাউন কোর্ট। দণ্ডিত ব্যক্তির নাম মোহাম্মদ মিয়া (৩৮) ।  

যুক্তরাজ্যে ধর্ষণের দায়ে বাংলাদেশির ১০ বছরের জেল

একই মামলায় কবির হোসেন (৪১) নামে অপর এক বাংলাদেশি আগেই সাজা পেয়েছিলেন।

আদালত সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের আগের রাতে নর্দান ইংল্যান্ডের কার্লিসেল শহরে একজন মদ্যপ নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

আদালতের বিচারক জেমস এডকিন বলেন, মোহাম্মদ মিয়াকে সেক্স অফেন্ডার্স রেজিস্ট্রারে আজীবনের জন্য অর্ন্তভুক্ত করা হবে। একজন নারীকে ধর্ষণের ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

আদালতে আসামি পক্ষের আইনজীবী পল টেডলি দাবি করেন, অভিযোগকারী ওই রাতে মদ্যপ অবস্থায় ও নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিলেন।

গত ৫ নভেম্বর পুলিশ মোহাম্মদ মিয়াকে পলাতক অবস্থায় গ্রেফতার করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। তার গ্রামের বাড়ি সিলেটে। তিনি একসময় স্থানীয় একটি ইন্ডিয়ান টেইকওয়েতে কাজ করতেন।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম