জুলহাস মান্নান হত্যাকাণ্ডের বিচার দাবি যুক্তরাষ্ট্রের

ব্রজেশ উপাধ্যায়, ওয়াশিংটন
২৩ জানুয়ারি ২০১৯, ১০:০৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:২২

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাস মান্নান হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে ওয়াশিংটন। তিন বছর আগে ঢাকায় ইসলামি উগ্রপন্থীদের হাতে খুন হন জুলহাস।

জুলহাস মান্নান ৫ দিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। সফরকালে ইউএসএআইডি-র অ্যাডমিনিস্ট্রেটর মার্ক গ্রিনের সঙ্গে সাক্ষাতে মিলিত হন তিনি। এ সময় জুলহাস মান্নান হত্যাকাণ্ডের ঘটনায় পররাষ্ট্র সচিবকে যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেন মার্ক গ্রিন।

ইউএসএআইডি-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে ঢাকায় খুন হওয়া জুলহাস মান্নানের খুনিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্ক গ্রিন।

সাক্ষাৎকালে প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় পররাষ্ট্র সচিবের কাছে বাংলাদেশের প্রশংসা করেন মার্ক গ্রিন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা এবং সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক ছিলেন জুলহাস মান্নান। ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বাসায় ঢুকে জুলহাস এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের মতে, খুনিরা সংখ্যায় ছিল ৫ জন।

ওই সময় পুলিশ কর্মকর্তারা জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি ‘স্লিপার সেল’ এই হত্যাকাণ্ডে জড়িত। যারা ২০১৩ সাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে ব্লগার, লেখক, প্রকাশক ও ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে হত্যা করে আসছিল। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে আগে আনসারুল্লাহ বাংলা টিম নামে তাদের কার্যক্রম চালাতো। জুলহাস-তনয় হত্যাকাণ্ডের পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) টুইটার বার্তায় এর দায় স্বীকার করে।

এদিকে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র সচিবের এ সফর দুই দেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে ধরনের সফর। তার এ সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডেভিড হ্যালে-র সঙ্গেও বৈঠকে মিলিত হয়েছেন। এছাড়া ট্রাম্প প্রশাসনের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

পেন্টাগন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি