৪০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ইরান: রুহানি

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৬
image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে। তার দাবি, এ পরিস্থিতির জন্য ইরান সরকার নয়, যুক্তরাষ্ট্র সরকারই দায়ী। বুধবার (৩০ জানুয়ারি) রাজধানী তেহরানের অদূরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর মাজার জিয়ারত করতে গিয়ে এসব কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও এর অনুসারী দেশগুলোর হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার জন্য নিজ দেশের জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

হাসান রুহানি
ইরানের সঙ্গে ছয় শক্তিধর দেশের স্বাক্ষরকৃত পারমাণবিক চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন করে আরোপিত হয় মার্কিন নিষেধাজ্ঞা। এতে অর্থনৈতিক সংকটে পড়ে ইরান। ট্রাক চালক, কৃষক ও ব্যবসায়ীসহ দেশটির বিভিন্ন পেশার মানুষ রাস্তায় নেমে এর বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করে। এমনকি প্রায়ই বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হতেও দেখা যাচ্ছে।

বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দাবি করেন, এ অর্থনেতিক সংকটের জন্য ইরান সরকার নয়, যুক্তরাষ্ট্র দায়ী। তিনি বলেন,  ‘ইরান বর্তমানে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন অবরোধ ও চাপের মুখে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ চাইলে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব।’  রুহানি আরও বলেন, ‘আজ গোটা বিশ্ব আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্বেষী আচরণের নিন্দা জানাচ্ছে।’  ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের এই খেলায় যুক্তরাষ্ট্র পরাজিত হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রুহানি মনে করেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে যে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, ‘আজ আমাদেরকে যুক্তরাষ্ট্র ও তার সমর্থকদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়াশীল সরকারগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলতে হবে। আমরা যদি সংহতি ধরে রাখতে পারি তাহলে সমস্যা কাটিয়ে উঠতে পারব।’

/এফইউ/
সম্পর্কিত
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’