সেতুর একপাশে মার্কিন ত্রাণবোঝাই লরি, অন্য পাশে ভেনেজুয়েলার সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রত্যাখ্যান সত্ত্বেও কলম্বিয়ান সীমান্তবর্তী শহর কুকুতায় প্রথম ধাপের মার্কিন ত্রাণ পৌঁছানোর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  ভেনেজুয়েলার সেনাবাহিনী সে দেশের প্রবেশমুখী সেতু তিয়েনদিতাস বন্ধ করে রাখায় সেখানেই আটকে আছে ত্রাণবাহী লরিগুলো। ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুইডো ত্রাণ কার্যক্রমের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হাত বাড়িয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র কদিন আগে ত্রাণ পাঠানোর ঘোষণা দিলেও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের প্রচেষ্টা আখ্যা দিয়ে তা প্রত্যাখান করেন।

ভেনেজুয়েলা সীমান্তে পৌঁছেছে মার্কিন ত্রাণ, প্রবেশে বাধা সেনাবাহিনীর

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো। তার অনুরোধে ভেনেজুয়েলার জন্য ত্রাণ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর থেকে জানা গেছে, বৃহস্পতিবার ত্রাণবাহী ট্রাকগুলো ভেনেজুয়েলা সীমান্তে পৌঁছেছে। তবে সেনারা তা দেশটির অভ্যন্তরে পৌঁছাতে দিচ্ছে না।
২৩ জানুয়ারি (রবিবার) পশ্চিম-সমর্থিত গুইডো ঘোষণা দেন, ভেনেজুয়েলিয়ানদের সহায়তা দেওয়ার জন্য তিনি আন্তর্জাতিক ‘ত্রাণ সহযোগীদের’ নেটওয়ার্ক বানাবেন। তবে প্রেসিডেন্ট মাদুরো মনে করেন, ত্রাণের নামে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বাসনা বাস্তবায়ন করতে চায় পশ্চিমারা। কদিন আগেই বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, ত্রাণ ঢুকতে দিচ্ছে না মাদুরো সরকার। সেখানকার এক ক্যাথলিক দল রয়টার্সের কাছে দাবি করেছে, কলম্বিয়া-কানাডা আর জার্মানির বিভিন্ন ভেনেজুয়েলান কোম্পানি থেকেও ত্রাণ আসছে। তবে তা ভেনেজুয়েলায় ঢুকতে দেওয়া হচ্ছে না। বিবিসি অনলাইনের শুক্রবারের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ত্রাণবাহী লরিগুলো এখনও সীমান্তের বাইরে আটকে আছে। বৃহস্পতিবার পৌঁছানো ওই লরিগুলোতে খাবার ও ওষুধ রয়েছে। কলম্বিয়ান পুলিশ মোটরসাইকেলে করে সেগুলোকে নিরাপত্তা দিয়ে ভেনেজুয়েলা পর্যন্ত নিয়ে যায়। তবে সীমান্ত থেকে ত্রাণগুলো কিভাবে ভেনেজুয়েলানদের কাছে পৌঁছাবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। 
যুক্তরাষ্ট্র যেদিন ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছিল, সেদিনই ত্রাণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেছিলেন, আপাতত কলম্বিয়ান সীমান্তবর্তী শহর কুকুতা পর্যন্ত ত্রাণবাহী ট্রাক পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন করবেন তারা। তবে কাছাকাছি সময়ে রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, কলম্বিয়ার কাকাতা থেকে ভেনেজুয়েলার উরেনা যাওয়ার পথে তিয়েতন্দাস সেতু অতিক্রমের সময় একটি ট্যাংকার ট্রাক ও কার্গো এনকাউন্টারকে বাধা দিয়েছে সেনাবাহিনী। বিরোধীদলীয় সংসদ সদস্য ফ্রাংকলিন দুয়ার্তে তখন দাবি করেছিলেন, সেনা সদস্যরা ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছেন। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনেজুয়েলাকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে মাদুরো তাতে সাড়া দেননি।
২৮ জানুয়ারি (সোমবার) যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএসএর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে পদত্যাগে চাপ সৃষ্টিতে এই সিদ্ধান্ত নেয় তারা। সেই প্রসঙ্গ টেনে মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তার সাম্প্রতিক ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেছেন, 'ভেনেজুয়েলাকে সহায়তা দিতে চাও? তাহলে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করো'। প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষেণ মাদুরো বলেন, 'আমরা ভিক্ষুকের জাতি নই। তোমরা ভেনেজুয়েলার সম্মানহানি করতে আসতে চাইছ, তবে আমি এ দেশের মানুষের সম্মান ক্ষুণ্ন হতে দেব না।' 

/এমএইচ/ বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী