ভেনেজুয়েলার ইতিহাসের বৃহত্তম সামরিক মহড়ায় মাদুরো

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪২

মার্কিন আগ্রাসনের হুমকির মুখেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে ভেনেজুয়েলায়। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহড়া হিসেবে বর্ণনা করেছেন। ১০ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মহড়া চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভেনেজুয়েলার ইতিহাসের বৃহত্তম সামরিক মহড়ায় মাদুরো

উপকূলীয় রাজ্য মিরানডার একটি সামরিক ঘাঁটিতে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, আমাদের অবশ্যই ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, দেশের ভবিষ্যতের জন্য এখানকার মানুষের ২০০ বছরের বেশি সময় ধরে লড়াইয়ের ইতিহাস রয়েছে। সশস্ত্র বাহিনী ও জনগণ দেশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখবে।

ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্টকে স্বীকৃতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন মাদুরো। হুমকি দেওয়া বন্ধ করতেও ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল উৎপাদন প্রতিষ্ঠান পিডিভিএসের সহযোগী প্রতিষ্ঠান সিটগো পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালনা পর্ষদে থাকা অন্তত দুইজন মার্কিন সদস্যকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে কারাকাস। সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, ভেনেজুয়েলার এই অপসারণ পরিকল্পনায় মার্কিন নাগরিক ছাড়াও নাম রয়েছে বেশ কয়েকজন ভেনেজুয়েলার নাগরিকের। এ সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়ে গেছে কিনা তা নিশ্চিত নয়।

সিটগো বেসরকারি প্রতিষ্ঠান। তবে পিডিভিএসের ৪৯.৯ শতাংশ শেয়ার ছিল তাতে। বাকিটা মার্কিন বিনিয়োগকারীদের। সিটগো পিডিভিএসের তেল যুক্তরাষ্ট্রে অবস্থিত রিফাইনারিতে পরিশোধন করতো। ২০১৭ সালে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেই শেয়ার বন্ধক রেখে রাশিয়ার কাছ থেকে ১৫০ কোটি ডলার ঋণ নিয়েছিলেন। এতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করে মার্কিন ক্ষমতাচক্র। ভেনেজুয়েলায় রাশিয়ার প্রভাব ঠেকাতে তারা ওই ঋণের দায় নিজেরা নিয়ে রাশিয়ার কাছ থেকে বন্ধক থাকা শেয়ার পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রাশিয়া দেয়নি।
ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে সমর্থন দেওয়ার পর যুক্তরাষ্ট্র কারাকাসের পাওনা অর্থ আটকে দেয় পিডিভিএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে। সেই অর্থ তারা তুলে দেওয়ার পরিকল্পনা করে হুয়ান গুইদোর হাতে। এ উদ্দেশ্যে সিটগোর পরিচালনা পর্ষদে গুইদোর সুপারিশে সদস্য নিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়েছিল। এখন মাদুরো সরকার পাল্টা মার্কিন সদস্যদের পরিচালনা পর্ষদ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছে।

ভেনেজুয়েলা যে দুইজন মার্কিন নাগরিককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে তাদের একজন আর্ট ক্লেইন ও অপরজন রিক এসার। অন্যদিকে অপসারণের কথা ভাবা হচ্ছে যে ভেনেজুয়েলান নাগরিকদের, তাদের মধ্যে রয়েছেন আসদ্রুবাল চ্যাভেজ, ফ্র্যাংক গিগাস, নিপমার এস্কালোনা, সিমন সুয়ারেজ ও আলেজান্দ্রো এস্কারা। তবে এই অপসারণের সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়ে গেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম