দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ১৭

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩০

ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরের এ ঘটনায় আগুন লেগে শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। ভোরবেলা হওয়ায় এ সময় হোটেলে থাকা অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ১৭ প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে দিল্লির কারোল বাগের হোটেল আরপিত প্যালেসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুই ডজনেরও বেশি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপণ কর্মীরা। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের পর পাঁচজনকে উদ্ধার করে লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আরএমএল হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ১৩ জনের।

মৃতদের এক নারী ও একটি শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে, হোটেলের একটি জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টাকালে তাদের মৃত্যু হয়।

দমকল বাহিনী সূত্রে জানা গেছে, এক অনুষ্ঠানের জন্য ৩৫ কক্ষবিশিষ্ট হোটেলটি বুক করেছিল একটি পরিবার। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস। 

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম