শাটডাউন ঠেকাতে ডেমোক্র্যাট-রিপাবলিকান সমঝোতা, ট্রাম্পের জন্য সীমিত বরাদ্দ

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৫
image

যুক্তরাষ্ট্রে নতুন করে শাটডাউন ঠেকাতে একটি সমঝোতায় পৌঁছেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। সোমবার (১১ ফেব্রুয়ারি) ঘোষিত নতুন এক প্রস্তাবে ডেমোক্র্যাটরা মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ১৪০ কোটি ডলার বরাদ্দ দিতে রাজি হয়েছে; যা মার্কিন প্রেসিডেন্টের দাবির তুলনায় অনেক কম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন। ওই প্রস্তাবটি আইনে পরিণত করতে হলে এতে ট্রাম্পের স্বাক্ষর থাকতে হবে। নতুন শাটডাউন ঠেকাতে আগামী শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের আগেই ট্রাম্পকে স্বাক্ষর করতে হবে সেখানে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ট্রাম্প
মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সমঝোতার অভাবে কখনও কখনও মার্কিন কংগ্রেস তা পাস করাতে ব্যর্থ হয়। এমন অবস্থায় অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে সরকার পরিচালনার তহবিল জোগান দেওয়া হয়। অস্থায়ী এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদনসহ প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে। বাকি এক চতুর্থাংশের বাজেট বরাদ্দ না হওয়ায় গত ডিসেম্বরে আংশিক শাটডাউনের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় ওই অচলাবস্থার সৃষ্টি হয়। বরাদ্দ কম পড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দফতরের মধ্যে ৯টিতে আংশিক শাটডাউন শুরু হয়। অবশেষে ১‌৫ ফেব্রুয়ারি পর্যন্ত অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে গত ২৫ জানুয়ারিতে ৩৫ দিনের সে শাটডাউনের অবসান হয়।

এবার সে সময়সীমাও শেষ হতে চলেছে। ১৫ ফেব্রুয়ারি মধ্য রাতের আগে আরেকটি অস্থায়ী বাজেট পাস না করাতে পারলে আবারও শাটডাউনের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রশ্নে অনড় অবস্থানে রয়েছেন ট্রাম্প। সোমবার (১১ ফেব্রুয়ারি) টেক্সাসে এক সমাবেশে ট্রাম্প বলেছেন, যেকোনোভাবেই হোক, দেয়ালটি নির্মিত হবেই। এ অবস্থায় সোমবার একটি সমঝোতায় পৌঁছেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পকে প্রায় ১৪০ কোটি ডলার বরাদ্দ দিতে সম্মত হয়েছে তারা। এর মানে হলো ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ২১৫ মাইল এলাকাজুড়ে কংক্রিটের দেয়াল নির্মাণের কথা থাকলে বরাদ্দকৃত অর্থ দিয়ে ৫৫ মাইল জায়গায় ধাতব পাত দিয়ে বেড়া নির্মাণ করা সম্ভব হবে।

সমঝোতা প্রস্তাবটিকে আইনে পরিণত করতে হলে ট্রাম্পের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। আর তা নাহলে ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে আবারও শাটডাউনের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। কংগ্রেসীয় বাজেট দফতরের হিসাব অনুযায়ী, আগেরবারের শাটডাউনে দেশটির ১১শ কোটি ডলার ক্ষতি হয়েছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমেছে আধা শতাংশ।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম