তুরস্কে আফগানিস্তান ইস্যুতে বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩০

তুরস্কের রাজধানী আঙ্কারায় আফগানিস্তানের শান্তি আলোচনা নিয়ে বৈঠকে বসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিরা। মার্কিন দূত জালমায় খালিজাদ ও রুশ দূত জামির কাবুলোভ রুশ দূতাবাসে বৈঠক শুরু করেছেন। সেখানে উপস্থিত রয়েছেন তুরন্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসি ইয়েরোভ।

তুরস্কে আফগানিস্তান ইস্যুতে বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া টুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাসবাদে মদদের অভিযোগে আফগানিস্তানের তৎকালীন  শাসকগোষ্ঠী তালেবান সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ২০০১ সালে সেই যুদ্ধ শুরুর দেড় যুগ পেরিয়ে গেলেও আফগানিস্তান থেকে তালেবান নির্মূল করতে পারেনি যুক্তরাষ্ট্র। দেশটির সহায়তায় একটি সরকার পরিচালিত হলেও তালেবান এখনও আফগানিস্তানের বড় অংশ নিয়ন্ত্রণ করে। চলমান যুদ্ধের ইতি টানতে তালেবানের সঙ্গে সম্প্রতি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। 

আঙ্কারার এই বৈঠক চলে এক ঘণ্টার বেশি সময় ধরে। এর আগে গত ডিসেম্বরে মস্কোতে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন দুই দেশের কর্মকর্তারা।  আফগান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র এই আলোচনা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে।

তালেবান নেতারা আফগান রাজনীতিবিদ ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসলেও কাবুল সরকারের সঙ্গে কোনও সমঝোতায় যেতে চায়নি তারা।

কাবুল সরকারের দাবি, যেকোনও শান্তি আলোচনাই সরকারের নেতৃত্বে হতে হবে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম