কাশ্মিরে পুলিশের গুলিতে নিহত ২

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১০

ভারত অধিকৃত কাশ্মিরে শুক্রবার পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়। দক্ষিণ কাশ্মির পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অতুল কুমার গোয়েল ভারতীয় সংবাদমাধ্যম এএনআই’কে বলেছেন, নিহত দুইজন জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সদস্য। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাননি তিনি।

কাশ্মিরে পুলিশের গুলিতে নিহত ২ বারামুল্লাহ জেলার সুয়াপুর শহরে এই ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য আহত হয়নি বলে দাবি করেছে পুলিশ।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের’ গাড়িবহরে চালানো আত্মঘাতী হামলায় বহরের অন্তত ৪০ সদস্য নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-এ-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ভারতের তরফ থেকেও হামলার জন্য ওই গোষ্ঠীকে দায়ী করা হয়। একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তোলে দিল্লি। গত ১৮ ফেব্রুয়ারি পুলওয়ামায় এক ‘বন্দুকযুদ্ধে’ ১৪ ফেব্রুয়ারি হামলার এক মূল হোতাসহ জইশ-ই-মোহাম্মদের দুই শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করে ভারতীয় পুলিশ।

শুক্রবারের অভিযান সম্পর্কে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সুয়াপুর শহরের ওয়ারপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে ফেললে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে বিক্ষোভ শুরু করে বেসামরিক নাগরিকেরা। বিক্ষোভকারীরা বন্দুকযুদ্ধের সময়ে নিরাপত্তা বাহিনীর কাজে বাধা সৃষ্টি করে বলে আইএএনএসের খবরে দাবি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হওয়ার আগে ওই এলাকায় স্থানীয়দের না যাওয়ার অনুরোধ করেছেন দক্ষিণ কাশ্মির পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অতুল কুমার গোয়েল।

/জেজে/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম