যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২২ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ১০:১৬আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১০:৪৭

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের লি কাউন্টিতে রবিবার বিকাল থেকে টর্নেডোর আঘাতে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। গুরুতর আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। বহু বাড়িঘর তছনছ হয়ে গেছে। বিভিন্ন স্থানে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২২ জনের মৃত্যু প্রতিবেদনে বলা হয়, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ওপর দিয়ে ছোট-বড় অন্তত এক ডজন টর্নেডো বয়ে গেছে। তবে এর তাণ্ডব সবচেয়ে বেশি ছিল আলাবামার লি কাউন্টিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকর্মীরা।

স্থানীয় শেরিফ জে জোনস জানান, সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশুরাও রয়েছে। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২২ জনের মৃত্যু

টর্নেডোর তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। ফলে অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আলাবামায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। আর জর্জিয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মানুষের সংখ্যা প্রায় ৩০ হাজার।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম