ইরাক সফরে ইরানের প্রেসিডেন্ট, দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে ঐকমত্য

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৯, ১০:০৫ আপডেট : ১২ মার্চ ২০১৯, ১০:০৭

তিন দিনের সফরে সোমবার ইরাক পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ২০১৩ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি ইরাক গেলেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির আমন্ত্রণে তিনি এ সফরে যান। সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে একমত হন দুই দেশের নেতারা।

ইরাক সফরে ইরানের প্রেসিডেন্ট, দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে ঐকমত্য সোমবার অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারকে উপনীত হয়েছে দুই দেশ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদির উপস্থিতিতে বাগদাদে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

সমঝোতা অনুযায়ী বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও তেল শিল্প খাতে সহযোগিতা জোরদার করবে তেহরান ও বাগদাদ। একইসঙ্গে দুই দেশ ইরানের দক্ষিণাঞ্চলীয় শালামচে শহর ও ইরাকের বসরা নগরীর মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে।

ইরাক ও ইরান সরকার উভয় দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি আগামী মাস থেকে কার্যকর হবে। আরেকটি সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয় দ্বিপক্ষীয় ব্যবসার সুযোগ বাড়াতে কাজ করবে।

এমন সময় এ সফর অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে কাজ করছে ওয়াশিংটন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
শিশুদের নিরাপত্তা নিয়ে মামলা, টিকটকের ১০ কোটি ডলারের সমঝোতা
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
হরমুজে নৌ চলাচলের স্বাধীনতায় জাতিসংঘে ফ্রান্সের প্রস্তাব
সর্বশেষ খবর
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণে প্রতারণা এড়াবেন যেভাবে
ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণে প্রতারণা এড়াবেন যেভাবে
ঘরের আলো কম হলে সাজসজ্জায় কী পরিবর্তন আনবেন
ঘরের আলো কম হলে সাজসজ্জায় কী পরিবর্তন আনবেন
আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের সঞ্জিবের ‘ভার্চুয়াল মিউজিয়াম’
আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের সঞ্জিবের ‘ভার্চুয়াল মিউজিয়াম’
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম