স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত বিশেষ স্মৃতিকথা সংকলন গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়। 

স্যামসন এইচ. চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা এবং পারিবারিক স্নেহভাজনদের স্মৃতিকথা ও অনুভূতির সংকলনে বইটি রচিত হয়েছে।

স্মরণ অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে আবেগঘন স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।

এ সময় স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘Samson: Through a Son's Lens’-এর একটি সংক্ষিপ্ত অংশ অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, কে এই নূরুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, কে এই নূরুল ইসলাম
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম