অবশেষে ব্রেক্সিট পেছানোর প্রস্তাব থেরেসা মে’র

যুক্তরাজ্য প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ২১:৩২আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৩৭

অবশেষে ব্রেক্সিট পেছানোর আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চিঠি পাঠালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার ইইউ-এর সদর দফতর ব্রাসেলসে এ সংক্রান্ত চিঠি পাঠান তিনি। এরআগে ১‌৪ মার্চ ব্রিটিশ পার্লামেন্ট ব্রেক্সিট বিলম্বিত করার পক্ষে অবস্থান নেয়। অবশেষে ব্রেক্সিট পেছানোর প্রস্তাব থেরেসা মে’র

চুক্তি অনুযায়ী আগামী ২৯ মার্চ থেকে ব্রেক্সিট কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে ব্রেক্সিট কার্যকরে বিলম্ব নিয়ে গত ১৪ মার্চ বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে এখনই ইইউ  না ছাড়ার পক্ষে অবস্থান নেন ৪১৩ জন এমপি। বিপক্ষে ভোট দেন ২০২ জন। এর ফলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ২৯ মার্চ ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়।

বুধবার ব্রাসেলসে ইইউ দফতরে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে আর্টিকেল ৩০ জুন পর্যন্ত বর্ধিত করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে বুধবার থেরেসা মে বলেছেন, ' প্রধানমন্ত্রী হিসেবে আমি ৩০ জুনের পর আর ব্রেক্সিট বিলম্বিত করতে চাই না।' ব্রিটিশ প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন,  ব্রেক্সিট বাস্তবায়নে দীর্ঘ বিলম্বের ফল হিসেবে ব্রিটেনকে আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অপ্রত্যাশিতভাবে অংশগ্রহণ করতে হতে পারে।

এদিকে ব্রেক্সিট পিছিয়ে দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাঠানো চিঠির ব্যাপারে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, আগে  ইউরোপিয়ান ইউনিয়নকে ব্রিটেনের ব্রেক্সিট পেছাবার কারন আর ফলাফল সম্পর্কে জানতে হবে, তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে।

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পর আঞ্চলিক জোটটির সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে তা নিয়ে গত নভেম্বরে ইইউ-এর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছান থেরেসা মে। সে চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন করানোর বাধ্যবাধকতা থাকলেও গত জানুয়ারির ভোটাভুটিতে তা প্রত্যাখ্যাত হয়। পরে এমপিরা থেরেসা মে’কে ইইউ’র সঙ্গে নতুন করে আলোচনার সুযোগ দেন। সোমবার (১১ মার্চ) ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনার পর থেরেসা দাবি করেন, পরিকল্পনায় ‘আইনগতভাবে বাধ্যতামূলক’ পরিবর্তন আনতে সমর্থ হয়েছেন তিনি। মঙ্গলবার হাউস অব কমন্সে থেরেসার সে সংশোধিত পরিকল্পনাটি নিয়ে আবারও ভোটাভুটি হলে তা প্রত্যাখ্যাত হয়। এ অবস্থায় চুক্তিবিহীন ব্রেক্সিট পরিস্থিতি ঠেকাতে বুধবার আরও একটি ভোটাভুটি করে ব্রিটিশ পার্লামেন্ট। রায় আসে চুক্তিবিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে। এরপরই সামনে আসে ব্রেক্সিট বাস্তবায়নে বিলম্বের প্রশ্ন।

/বিএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের