লস অ্যাঞ্জেলসের গির্জায় তলোয়ার নিয়ে হামলা, ২ পুলিশ আহত

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ২৩:২৯আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২৩:৩৪

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সাইন্টোলোজি গির্জায় তলোয়ার দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

লস অ্যাঞ্জেলসের গির্জায় তলোয়ার নিয়ে হামলা, ২ পুলিশ আহত

পুলিশ সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার বিশাল এক তলোয়ার নিয়ে গির্জায় হামলা চালায় এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়। হামলাকারীর পরিচয় নিশ্চিত হতে কাজ করছেন গোয়েন্দারা।

যুক্তরাষ্ট্রের একটি স্বীকৃত ধর্ম সাইন্টোলজি। মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী লেখক এল রন হাবার্ড ১৯৫২ সালে এটি প্রতিষ্ঠা করেন। ওই লেখকের মতে, মানুষের মাঝে অমর আত্মা রয়েছে। এই আত্মার সমন্বয়ে সৃষ্টি হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড। হলিউড অভিনেতা টম ক্রুজ, জন ট্রালোল্টাসহ অনেকেই এই ধর্মের অনুসারী।

খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে হামলাকারী প্রবেশের সময় গির্জায় পাঁচ জন উপস্থিত ছিলেন।

গির্জার এক বিবৃতিতে পুলিশি তৎপরতার প্রশংসা করা হয়েছে। এছাড়া তদন্তে সহায়তার আশ্বাসও দিয়েছে তারা।

/জেজে/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি