‘ইনফিনিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন শহিদুল আলম

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ০৫:০৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৫:০৬
image

বিশ্বখ্যাত আলোকচিত্রী সাংবাদিক ও অধিকারকর্মী শহিদুল আলমকে মর্যাদাপূর্ণ ‘ইনফিনিটি অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নিউইয়র্কে আয়োজিত এক জাঁকজমক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। ২০১৮ সালের টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ শহিদুল ‘স্পেশাল প্রেজেন্টেশন’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন।

শহিদুল আলম
আইসিপি আলোকচিত্র ও ভিডিও সংক্রান্ত এক প্রতিষ্ঠান। তারা সামাজিক ও রাজনৈতিক পরিসরের সেইসব চিত্র সংরক্ষণ করে যা শিক্ষনীয় ও সমাজ বদলে ভূমিকা রাখতে সক্ষম। তাদের দেওয়া সম্মাননা আলোকচিত্রের ক্ষেত্রে এটি দুনিয়ার শীর্ষ মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসাবে বিবেচিত হয়। মঙ্গলবার ম্যানহাটানের জিগফেল্ড বলরুমে অনুষ্ঠিত হয় ৩৫তম ইনফিনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শহিদুলের হাতে ওই সম্মাননা তুলে দেওয়া হয়।
দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে চার শতাধিক নেতৃস্থানীয় আলোকচিত্রী সম্মাননা প্রদানের অনুষ্ঠান উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী ও জমকালো এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের আগে সংশ্লিষ্টদের কর্মের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। শহিদুলের ওপর নির্মিত তথ্যচিত্রে তার বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি গত বছর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন প্রদান, অতঃপর গ্রেফতার হওয়ার প্রসঙ্গটিও দৃশ্যায়িত হয়।
১৯৮৫ সাল থেকে আইসিপি এই পুরস্কার দিয়ে আসছে। এবার ৩৫তম বার্ষিক এই অনুষ্ঠানে ‘ইনফিনিটি অ্যাওয়ার্ড’ প্রাপ্ত অন্যান্য ফটো সাংবাদিকরা হলেন: দক্ষিণ আফ্রিকার রোজালিন ফক্স সলোমন (লাইফটাইম অ্যাচিভমেন্ট), যুক্তরাষ্ট্রের দাউদ বে (আর্ট), যুক্তরাজ্যের জাদি স্মিত (ক্রিটিক্যাল রাইটিং এন্ড রিসার্চ), যুক্তরাষ্ট্রের জেস টি ড্রাগন (ইমার্জিং ফটোগ্রাফার)।

/বিএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম