এপ্রিলে ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ০০:৩০আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০০:৪০
image

চলমান উত্তেজনার মধ্যেই কারাবন্দি ৩৬০ ভারতীয়কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মুক্তির অপেক্ষায় থাকা ওই বেসামরিক বন্দিদের মধ্যে ৩৫৫ জনই মৎসজীবী। দুই দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এপ্রিলে চার ধাপে তাদের মুক্তি দেবে ইসলামাবাদ।

এপ্রিলে ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার বিনিময় চুক্তির আওতায় প্রতি বছরে দুইবার পরস্পরের মধ্যে বন্দিদের তালিকা বিনিময় করে আসছে দিল্লি-ইসলামাবাদ। বছরের প্রথম তালিকা বিনিময় হয় ১ জানুয়ারি আর পরেরটা ১ জুলাই। দুই দেশেই আটক বন্দিদের একটা বড় অংশ মৎসজীবী। বেশিরভাগ সময়ই না বুঝে নিজ নিজ দেশের সমুদ্রসীমা অতিক্রম করার কারণে তারা আটক হয়ে থাকে।

সংবাদমাধ্যম ডন-এর ওয়েবসাইটে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মোহাম্মদ ফয়সালকে উদ্ধৃত করে বলা হয়েছে, তালিকা অনুযায়ী ৫৩৭ জন ভারতীয় বেসামরিক সে দেশের কারাগারে বন্দি আছে। এদের মধ্যে এপ্রিলে চার ধাপে ৩৬০ জনকে মুক্তি দেওয়া হবে। মাসের ৮, ১৫ ও ২২ তারিখ ১০০ জন করে ৩০০ জনকে মুক্তি দেওয়া হবে। আর ২৯ এপ্রিল মুক্তি পাবে বাকী ৬০ জন।ফয়সাল জানিয়েছেন, সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের কারাগারে ৩৪৭ জন পাকিস্তানি আটক রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়সাল। তবে আউটলুক ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে উদ্ধৃত করে বলা হয়েছে, ১ জুলাই দুই দেশের বন্দি বিনিময়ের পর সবশেষ তালিকা অনুযায়ী, ভারতে বন্দি পাকিস্তানি বেসামরিকের সংখ্যা ৩৫৭ জন, যাদের মধ্যে ১০৮ জন মৎসজীবী।

পাকিস্তান এমন এক সময় এই বন্দি বিনিময়ের ঘোষণা দিল যখন নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পরস্পরের বিরুদ্ধে বিমান হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চলমান। মোহাম্মদ ফয়সাল আশা প্রকাশ করেছেন, পাকিস্তানের বন্দি মুক্তির ‘মানবিক উদ্যোগ’-এর প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারতও তাদের বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করবে।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক