পশ্চিমতীরে ইসরায়েলি বসতি বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ১৯:৩৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৯:৩৫

বরুদ্ধ পশ্চিমতীরে ইসরায়েলি বসতি বাড়ানোর ঘোষণার সমালোচনা করেছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মার্ক ফিল্ড বলেন, পশ্চিমতীরে বসতি তৈরিতে ইসরায়েলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় যুক্তরাজ্য।

পশ্চিমতীরে ইসরায়েলি বসতি বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা যুক্তরাজ্যের

ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত ১০০টিরও বেশি বসতিতে প্রায় সাড়ে ৬ লাখ ইসরায়েলি বসবাস করে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আসছে ইসরায়েল।

সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পশ্চিমতীরে বসতি স্থাপন দ্বিতীয় ধাপে উন্নীত করা হবে। তিনি বলেন, ‘আমি আমাদের সার্বভৌমত্বের পরিধি বাড়াবো।’

জবাবে মার্ক ফিল্ড বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুসারে এই বসতি স্থাপন অবৈধ। এতে করে দ্বি-রাষ্ট্র সমাধান হুমকির মুখে পড়ে।

ইসরায়েলকে এই বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব পক্ষকেই পরিস্থিতি শান্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।    

অবরুদ্ধ পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক বসতিতে প্রায় সাড়ে ছয় লাখ ইসরায়েলি বসবাস করে আসছে।  আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি দখলকৃত এলাকা এবং অবৈধ।

/এমএইচ/
সম্পর্কিত
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
তেলের দাম ছাড়ালো ১০৭ ডলার
হুথিদের লক্ষ্য করে সৌদির ৫৮ দফা বিমান হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকার কর দেওয়ার হাইকোর্টের রায় বহাল
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকার কর দেওয়ার হাইকোর্টের রায় বহাল
গুলশানে আ.লীগের মিছিল: আরও ৯ জন কারাগারে
গুলশানে আ.লীগের মিছিল: আরও ৯ জন কারাগারে
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা