যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতদের নিয়ে নতুন স্বাস্থ্য গবেষণা

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৮ এপ্রিল ২০১৯, ২১:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৩১

যুক্তরাজ্যে জীনগত কারণে কেন হৃদরোগ ও ডায়বেটিস বাড়ছে সেটা নিয়ে একটি নতুন গবেষণা চলছে। ব্র্যাডফোর্ড শহরে শুরু হওয়া ওই গবেষণায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতদের নিয়ে নতুন স্বাস্থ্য গবেষণা

বর্ন ইন ব্র্যাডফোর্ডের শিরোনামে করা এই জ্বিনতাত্ত্বিক গবেষণা মূলত খুঁজে বের করবে যে দক্ষিণ এশীয়রা কিভাবে চিকিৎসা পায়। ইতোমধ্যে ১৩ হাজার ৫০০ শিশুদের জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় পর্যবেক্ষণ করছেন গবেষকরা। নতুন করে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদেরই গবেষণার জন্য বিবেচনা করবেন তারা।

ব্র্যাডফোর্ডে এই দুই দেশের নাগরিকেরাই যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। ব্রিটিশ নাগরিকদের টাইপ ২ ডায়বেটিস এর সাপেক্ষে বাংলাদেশি ও পাকিস্তানিদের সংখ্যা প্রার্য় চারগুণ। বিজ্ঞানী ও গবেষকরা ব্র্যাডফোর্ড ও পূর্ব লন্ডনের প্রায় ২০ হাজার দক্ষিণ এশীয়র জ্বিন বিশ্লেষনের পরিকল্পনা করছে।

ব্র্যাডফোর্ড ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চ এর পরিচালক অধ্যাপক জন রাইট বলেন, ‘বাংলাদেশি ও পাকিস্তানি প্রাপ্ত বয়স্কদের জ্বিন পরীক্ষার মাধ্যমে আমরা তাদের স্বাভাবিক অবস্থা বুঝতে পারবো। এটি খুবই ‍গুরুত্বপূর্ণ কারণ সেক্ষেত্রে ঠিক কি কারণে শিশুদের মধ্যে রোগ ছড়াচ্ছে সেটি বের করা সম্ভব হবে।

এই গবেষণায় ১৬ বছরের বেশি বয়সী বাংলাদেশি কিংবা পাকিস্তানি বংশোদ্ভূত  যারা রোগে আক্রান্ত কিংবা আক্রান্ত নয় তাদের জ্বিন পরীক্ষা করা হবে। 

/এমএইচ/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা