২০১৮ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা এক দশকের মধ্যে সর্বনিম্ন: অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৯, ১৮:৩৭আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২০:৫৪
image

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কমেছে। শুধু তাই নয়, ২০১৮ সালে বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন ছিল। এছাড়া গত বছর বাংলাদেশে দুই শতাধিক মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ওই বছর কারও দণ্ড কার্যকর করা হয়নি। বুধবার (১০ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সংস্থাটি জানায়, ২০১৭ সালের তুলনায় বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের হার গতবছর ৩১ ভাগ কমেছে৷

প্রতীকী ছবি
বুধবার অ্যামনেস্টি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বিশ্বের ২০টি দেশে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল ৬৯০, যা ২০১৭ সালে ছিল কমপক্ষে ৯৯৩টি৷
তবে বরাবরের মতো এবারও চীনে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা জানতে পারেনি অ্যামনেস্টি। দেশটির সরকার এ তথ্য গোপন রাখায় এটি সম্ভব হয়নি। সংস্থাটির ধারণা চীনে সহস্রাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে সংখ্যা জানতে না পারায় এ তালিকায় চীনের সংখ্যাটি যোগ করা হয়নি। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলছে, চীনে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দিষ্ট সংখ্যা জানা সম্ভব না হলেও দেশটিতেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে৷ চীনকে বাদ দিয়ে মৃতুদণ্ড কার্যকরের ক্ষেত্রে এবারের তালিকায় শীর্ষ অবস্থানে থাকা চারটি দেশ হলো ইরান, সৌদি আরব, ভিয়েতনাম ও ইরাক। অ্যামনেস্টি বলছে, ২০১৮ সালে কার্যকর হওয়া ৬৯০টি মৃত্যুদণ্ডের ৭৮ ভাগ ঘটেছে এ চার দেশে।
প্রতীকী ছবি আবার যে দেশগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর করার হার আগের বছরের চেয়ে কমেছে সেগুলো হলো ইরান, ইরাক, পাকিস্তান ও সোমালিয়া৷ অ্যামনেস্টি বলছে, ২০১৭ সালে ইরানে মোট মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা ছিল ৫০৭। আর ২০১৮ সালে তা ৫০ ভাগ কমে ২৫৩ তে দাঁড়িয়েছে৷ একই সময়ে ইরাকে মৃত্যুদণ্ড কার্যকরের হার কমেছে শতকরা ৫০ ভাগের বেশি, পাকিস্তানে কমেছে শতকরা ৭৫ ভাগ ও সোমালিয়াতে কমেছে প্রায় শতকরা ৫০ ভাগ৷
২০১৮ সালে বাহরাইন, বাংলাদেশ, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, ফিলিস্তিন ও আরব আমিরাতে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে ২০১৭ সালে এ দেশগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

কিছু দেশে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কমলেও কয়েকটি দেশের ক্ষেত্রে তা বাড়তে দেখা গেছে। দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ সুদান ও বেলারুশ।

/এফইউ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী