দুই ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু করেছে ফেসবুক

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৯, ২১:১১আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ২১:৫৩

দুই ঘণ্টারও বেশি সময় ধীরগতির পর বিশ্বজুড়ে স্বাভাবিক হতে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের গতি। একই সাথে ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের গতিও স্বাভাবিক হতে শুরু করেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ফেসবুক কর্তৃপক্ষ। দুই ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু করেছে ফেসবুক

গত মাসে একবার একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ব্যবহারকারীরা। ওই সময়ে প্রায় ২৪ ঘণ্টা পর ফেসবুক কর্তৃপক্ষ জানান, সার্ভার কনফিগারেশন পরিবর্তনের কারণে ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হয়েছেন। ব্যবহারকারীদের কাছে ওই সময় দুঃখ প্রকাশ করেন ফেসবুক কর্তৃপক্ষ।

রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটা থেকে বিশ্বব্যাপী ফেসবুকের ধীরগতির মুখে পড়তে শুরু করেন এর ব্যবহারকারীরা। ফেসবুকের মালিকানাধীন অন্য দুটি অ্যাপ হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীরাও একই অভিজ্ঞতা পাওয়া শুরু করেন। বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চেক রিপাবলিক ও পোলান্ড থেকে ব্যবহারকারীরা একই অভিযোগ করতে থাকেন।

তবে দুই ঘণ্টা পর থেকে স্বাভাবিক হতে শুরু করে ফেসবুকের গতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘আজ ভোর থেকে কোনও কোনও ব্যবহারকারী ফেসবুকের বিভিন্ন অ্যাপে যুক্ত হতে সমস্যায় পড়তে পারেন। তবে তখন থেকেই এই সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা। যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ধীর গতির মুখে ফেসবুক ব্যবহারকারীরা

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম