বিশ্বজুড়ে ধীর গতির মুখে ফেসবুক ব্যবহারকারীরা

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৯, ১৭:৫১আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৭:৫৬

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা ধীর গতির মুখে পড়েছেন। ফেসবুকের মালিকানাধীন অন্য দুটি অ্যাপ হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীরাও একই অভিজ্ঞতা পাচ্ছেন। বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চেক রিপাবলিক এবং পোলান্ড থেকে ব্যবহারকারীদের এই অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনায় ফেসবুক কর্তৃপক্ষ এখনও কোনও ব্যাখ্য দেয়নি। বিশ্বজুড়ে ধীর গতির মুখে ফেসবুক ব্যবহারকারীরা

গত মাসে একবার একই ধরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ব্যবহারকারীরা। ওই সময়ে প্রায় ২৪ ঘণ্টা পর ফেসবুক কর্তৃপক্ষ জানায় সার্ভার কনফিগারেশন পরিবর্তনের কারণে ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হয়েছেন। ব্যবহারকারীদের কাছে ওই সময় দুঃখ প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষ।

রবিবার ভোর থেকে বিশ্বের বিভিন্ন স্থানে ফেসবুকের ধীর গতির মুখে পড়েন ব্যবহারকারীরা। ধীর গতির কারণে নিউজফিড লোড না হওয়াসহ হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠাতে পারছেন না ব্যবহারকারীরা।

এছাড়া ব্রিটেন, প্যারিস, বার্লিন, ইতালি ও গ্রীসের ব্যবহারকারীরা ইন্সট্রাগ্রামের গতিও ধীর পাচ্ছেন।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম