সন্দেহভাজনদের কারাগারে পাঠানোর মতো যথেষ্ট প্রমাণ ছিল না: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ১৫:০০আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৬:৩৭

২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আগে থেকেই নজরদারিতে রেখেছিল লঙ্কান গোয়েন্দারা। তবে তখন পর্যন্ত তাদের হেফাজতে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ সরকারের হাতে ছিল না। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

সন্দেহভাজনদের কারাগারে পাঠানোর মতো যথেষ্ট প্রমাণ ছিল না: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

ইতোমধ্যে ওই হামলার ঘটনায় শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় এক ব্যবসায়ীর সন্তানদের নাম এসেছে। মোহাম্মদ ইউসুফ ইব্রাহিম নামের খ্যাতনামা ওই মশলা ব্যবসায়ী এক সময় বামপন্থী রাজনৈতিক দল জনতা ভিমুখী পেরামুনা পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। শ্রীলঙ্কার বর্তমান শিল্প ও বাণিজ্যমন্ত্রী ঋষথ বাথিউডেন তার ঘনিষ্ঠ বন্ধু। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষের সংবর্ধনা অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল লক্ষণীয়। হামলার পর তদন্তের জন্য তাকে গ্রেফতার করে পুলিশ। তবে তার একজন প্রতিবেশী জানান, গরিব মানুষকে খাবার ও অর্থ সহায়তার জন্য তিনি এলাকায় বেশ বিখ্যাত ছিলেন। তার সন্তানরা এমন কাজ করতে পারে, এটা অকল্পনীয়।

অভিজাত পরিবারের সন্তানদের এভাবে হামলায় অংশ নেওয়ার বিষয়েও কথা বলেছেন লঙ্কান প্রধানমন্ত্রী। তিনি বলেন, হামলাকারীরা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তারা দেশের বাইরে পড়াশোনা করে এসেছে। সমাজে তাদের অভাবনীয় অবস্থান রয়েছে।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের