ব্রাজিল দূতাবাসে আশ্রয় প্রার্থনা ২৫ ভেনেজুয়েলান সেনার

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৯, ১২:৫১আপডেট : ০২ মে ২০১৯, ১৬:৫২

ভেনেজুয়েলার কমপক্ষে ২৫ সৈন্য কারাকাসে ব্রাজিলের দূতাবাসে আশ্রয় চেয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মুখপাত্র। তার দাবি, দূতাবাসে আশ্রয় চেয়ে যারা আবেদন করেছেন তাদের মধ্যে সেনা সদস্য ও লেফটেন্যান্ট রয়েছেন।

ব্রাজিল দূতাবাসে আশ্রয় প্রার্থনা ২৫ ভেনেজুয়েলান সেনার নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ তাকে স্বীকৃতি দিলেও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় অভ্যুত্থান প্রচেষ্টা চালাচ্ছেন গুইদো। মঙ্গলবার এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। 

একাধিক টুইটার বার্তায় বোলসোনারো বলেন, ‘ব্রাজিল ভেনেজুয়েলার জনগণ, প্রেসিডেন্ট জুয়ান গুইদো ও ভেনেজুয়েলার নাগরিকদের মুক্তির পক্ষে রয়েছে। প্রকৃত গণতন্ত্র চূড়ান্তভাবে রক্ষায় বন্ধুপ্রতিম এই দেশের প্রতি আমাদের সমর্থন রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী আনেস্তো আরাইজো ভেনেজুয়েলার ‘গণতান্ত্রিক পরিবর্তনে’ ব্রাজিলের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং তিনি আশা করেন যে ভেনেজুয়েলার সামরিক বাহিনী এই প্রক্রিয়ার অংশ হবে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ৫০টির বেশি দেশ গুইদোকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশের মধ্যে ব্রাজিলও রয়েছে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের