ফিনল্যান্ডে রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৯, ২১:৩২আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৩৫

ফিনল্যান্ডে বৈঠকে বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ। মঙ্গলবার দেশটিতে অনুষ্ঠিত আর্কটিক কাউন্সিলের সাইডলাইন বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে তারা ভেনেজুয়েলা ইস্যুসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন বলে জানান দুই নেতা।

ফিনল্যান্ডে রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, তারা কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। লাভরোভ এই বৈঠককে কার্যকরী উল্লেখ করে বলেন, তারা আঞ্চলিক, জাতিসংঘ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

লাভরোভ বলেন, আমার মনে হয় যে প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের মধ্যকার আলোচনা পরবর্তীতে আমাদের এই বৈঠক খুবই কার্যকরী পদক্ষেপ ছিলো।

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনে রাশিয়ার ভূমিকা কি হবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আশা করি এমন পরিস্থিতি আসবে না। কারণ তা হবে ধ্বাংসাত্মক এবং মার্কিন কূটনীতিকরাও সেটা ভালোই বোঝেন।   

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বুধবার ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।  

/এমএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বশেষ খবর
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল